News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলার স্টেটাস রিপোর্ট পেশ করল সিবিআই ও ইডি
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলার স্টেটাস রিপোর্ট পেশ করল সিবিআই ও ইডি

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : এয়ারসেল-ম্যাক্সিস মামলায় স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে বৃহস্পতিবার আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য আদালত এই দুই তদন্তকারি সংস্থাকে ৪ মে পর্যন্ত সময় দিয়েছে। 


 এর আগে, গত ৩১ জানুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফ থেকে সিবিআই এবং ইডিকে ১৪ দিনের মধ্যে মামলার স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে বলেছিল। কিন্তু নির্ধারিত সময় তা করতে ব্যর্থ হয় এই দুই সংস্থা। ফলে তা বাড়িয়ে করা হয় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই অনুযায়ী এদিন স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়। 


উল্লেখ করা যেতে পারে, গত বছর ৫ সেপ্টেম্বর এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দুই অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করে আদালত। ৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি অনির্দিষ্ট কালের পিছিয়ে দেন বিচারপতি ও পি সেনি। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top