News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্য দপ্তরের অভিযানে ছত্রাক পড়া ও ভেজাল খাবার মিলল হোটেলে, ব্যবসা বন্ধ রাখার নির্দেশ অশোক ও চন্দনাকে
Image

খাদ্য দপ্তরের অভিযানে ছত্রাক পড়া ও ভেজাল খাবার মিলল হোটেলে, ব্যবসা বন্ধ রাখার নির্দেশ অশোক ও চন্দনাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশিত হচ্ছে আগরতলার বিভিন্ন হোটেলে৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমেছে সদর মহকুমা প্রশাসন৷ বুধবার একটি হোটেলে অস্বাস্থ্যকর খাবার এবং নোংরা রান্নাঘর সরেজমিনে পরিদর্শন শেষে সংশ্লিষ্ট হোটেলের লাইসেন্স সাময়িক বাতিল করেছেন সদর মহকুমাশাসক অসীম দাস৷


আগরতলায় বিভিন্ন হোটেলে খাবারের গুণমান বজায় রাখা হচ্ছে না৷ এমন অভিযোগ আগেও উঠেছে৷ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে৷ তাছাড়া, দু-তিনদিনের বাসি খাবারও মানুষের পাতে পড়ছে, সেই অভিযোগও রয়েছে৷ কিন্তু কখনও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ শুধু হোটেল নয়, রাস্তার বিভিন্ন মোড়ে স্ট্রিট ফুড-এর এখন দারুণ চাহিদা৷ কিন্তু ওইসব খাবারে গুণমান কতটা বজায় রাখা হচ্ছে, সে নিয়ে প্রশ্ণ ওঠা অস্বাভাবিক বলে মনে হচ্ছে৷ অভিযোগ, বিভিন্ন মিষ্টি প্রস্তুতকারক সাংঘাতিক অস্বাস্থ্যকর পদ্ধতিতে মিষ্টি তৈরি করছেন৷ ফলে, ত্রিপুরায় বিশেষ করে আগরতলায় মানুষ পেটের সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন৷


আজ ডেপুটি ফুড সেফটি কমিশনার এবং মেট্রোলজি বিভাগকে সাথে নিয়ে বিভিন্ন হোটেল পরিদর্শনে যান সদর মহকুমাশাসক৷ বহু পুরনো এবং আগরতলায় অন্যতম প্রসিদ্ধ হোটেল চন্দনা হোটেলে গিয়ে মহকুমা প্রশাসনের চোখ চড়ক গাছ হয়ে যায়৷ সদর মহকুমাশাসক জানিয়েছেন, দু-তিন দিনের বাসি খাবার বিক্রির জন্য রাখা ছিল৷ তাছাড়া, ওই হোটেলের রান্নাঘরও ভীষণ নোংরা৷ এতটা অস্বাস্থ্যকর কোনও খাবারের হোটেল হতে পারে, তা ভাবতে পারছেন না তিনি৷ তাঁর কথায়, খাবারের গুণমান এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কোন আপস করা হবে না৷ তাই, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন না করা পর্যন্ত ওই হোটেলের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে৷ তিনি বলেন, আগরতলায় সমস্ত হোটেলে অভিযানে যাবে মহকুমা প্রশাসন৷ কোনও অব্যবস্থা ধরা পড়লেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কড়া বার্তা দিলেন তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top