News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপূর্ব থেকে ৩৭১ ধারা বিলুপ্ত করা হবে না, দাবি অমিতের
Image

উত্তরপূর্ব থেকে ৩৭১ ধারা বিলুপ্ত করা হবে না, দাবি অমিতের

ইটানগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্ব থেকে ৩৭১ ধারা বিলুপ্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
রাজ্যের ৩৪তম প্রতিষ্ঠা দিবসে ইটানগরের আইজি পার্কে  এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকে অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্ব রাজ্যগুলির উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ উত্তরপূর্ব পিছিয়ে থাকলে দেশ কখনও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে না। এই অঞ্চলের শিল্প, সংস্কৃতি এবং পরম্পরাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব প্রশাসনের। রাজ্যে জঙ্গি কার্যকলাপের উপর লাগাম টেনে উন্নয়নের পথেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে বিজেপি। 


অরুণাচল প্রদেশে উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ৫০০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাকেই যুক্ত করা হবে। 


সভায় উপস্থিত থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাংডুর প্রশংসা করে অমিত শাহ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য দুর্নীতি মুক্ত হয়ে উন্নয়নের পথে নিয়ে যাবে। 


উল্লেখ করা যেতে পারে ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে অরুণাচল প্রদেশ। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top