News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রানজিট রিমান্ড মঞ্জুর, ধৃত ওয়াই পি সিংকে আজ আনা হবে রাজ্যে
Image

ট্রানজিট রিমান্ড মঞ্জুর, ধৃত ওয়াই পি সিংকে আজ আনা হবে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন প্রধানসচিব তথা প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিঙের ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়েছে৷ তাঁকে আগামীকাল সকাল সাড়ে আটটায় আগরতলায় নিয়ে আসবে ক্রাইম ব্রাঞ্চ৷ গতকাল তাঁকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আইআরএস অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে৷ পূর্ত ঘোটালায় তিনি অন্তিম ব্যক্তি মামলা রুজু হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় সর্ববৃহৎ বহু কোটি টাকার আর্থিক ঘোটালায় ইতিপূর্বে প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিক গ্রেফতার হয়েছেন এবং জেল খেটেছেন৷ বর্তমানে তাঁরা জামিনে মুক্ত৷ কারণ, পুলিশ চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে৷ সরকারি কেঁসুলির কথায়, পূর্ত ঘোটালায় তৃতীয় অভিযুক্ত ওয়াই পি সিং পলাতক৷ তাই পুলিশ ওই মামলায় সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি৷ কিন্তু ওয়াই পি সিং গ্রেফতার হলেই সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করে আদালতে চার্জশিট জমা দেবে ক্রাইম ব্রাঞ্চ৷ গতকাল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ওয়াই পি সিঙেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাকে গতকাল সকালে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে অবস্থিত আইআরএস আটক করে ক্রাইম ব্রাঞ্চ৷ সেখান থেকে তাঁকে ইন্দিরাপুরম নিয়ে যাওয়া হয়৷ পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টা ৫ মিনিটে ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করেছে৷ গতকাল রাতে কবিনগর থানার লকআপে তাঁকে রাখা হয়েছিল৷


আজ মঙ্গলবার ট্রানজিট রিমান্ডের জন্য গাজিয়াবাদ সিজেএম আদালতে তাঁকে সোপর্দ করা হয়৷ আদালত তাঁর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল সকালের প্রথম বিমানে তাঁকে আগরতলায় আনা হবে৷ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে আগরতলায় পৌঁছবে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top