News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক ম্যানেজার হত্যা মামলায় অভিযুক্তদের জামিন নাকচ হাইকোর্টে
Image

ব্যাঙ্ক ম্যানেজার হত্যা মামলায় অভিযুক্তদের জামিন নাকচ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ ব্যাঙ্ক ম্যানেজার বুধিসত্ব হত্যা মামলায় ত্রিপুরা হাইকোর্ট খুনের মামলায় অভিযুক্তদের জামিন নাকচ করেছে৷


এ বিষয়ে বরিষ্ঠ আইনজীবি পিযুষ কান্তি বিশ্বাস বলেন, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ আজ বুধিসত্ব হত্যা মামলায় চার অভিযুক্তের জামিন বাতিল করেছেন৷ রাজ্য সরকার তাদের জামিন বাতিলের আবেদন জানিয়েছিল৷ তিনি বলেন, সুমিত চৌধুরী, সুমিত বণিক, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং অমর সরিফ উরফে সোয়েব বুধিসত্ব হত্যা মামলায় বর্তমানে জেল হেপাজতে রয়েছেন৷ গত ৪ আগস্ট রাতে বুধিসত্ব দাস খুন হয়েছিলেন৷


গত ১১ নভেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত চার অভিযুক্তের জামিন নাকচ করে দিয়েছিল৷ পরবর্তী সময়ে গত ডিসেম্বরে আদালত ওই চারজনের জামিন মঞ্জুর করে৷ আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টে পৃথক দুটি মামলা করে৷ ওই মামলায় নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ জারি করেছিল ত্রিপুরা হাইকোর্ট৷


আইনজীবি পিযুষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, ব্যাঙ্ক ম্যানেজার বুধিসত্ব দাস হত্যা মামলায় খুব শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে৷ তদন্তকারী অফিসার ৯০ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছেন৷ ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩০২ ও ৩৪ ধারায় আদালতে চার্জশিট জমা পড়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top