News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞান স্নাতক শিক্ষকদের নোটিশ খারিজ করল উচ্চ আদালত
Image

বিজ্ঞান স্নাতক শিক্ষকদের নোটিশ খারিজ করল উচ্চ আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা হাইকোর্ট ২০১২ সালে নিযুক্ত বিজ্ঞান স্নাতক শিক্ষকদের নোটিশ জারি করার আবেদন খারিজ করে দিয়েছে৷ ১০৩২৩ শিক্ষকদের একাংশের আবেদনের আজ ত্রিপুরা হাইকোর্টে শুনানি হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ আজ ওই আবেদন খারিজ করে দিয়েছেন৷


এ বিষয়ে এডভোটেক জেন্যারেল অরুণ কান্তি ভৌমিক জানান, ২০১২ সালে নিযুক্ত বিজ্ঞান স্নাতক শিক্ষকদের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছিল৷ জাতীয় শিক্ষা নীতির নানা বিধান তুলে ধরে তাদেরও চাকুরি বাতিল হওয়া উচিত বলে ওই পিটিশনে উল্লেখ করা হয়েছিল৷ আজ ত্রিপুরা হাইকোর্ট ওই পিটিশনের ভিত্তিতে বিজ্ঞান স্নাতক শিক্ষকদের নোটিশ জারি করার আবেদন খারিজ করে দিয়েছে৷ তবে, হাইকোর্ট রাজ্য সরকারের জবাব চেয়ে নোটিশ জারি করেছে৷


উচ্চ আদালতের নির্দেশে ৩১মার্চ থেকে চাকরীচূ্যত ১০,৩২৩ এডহক শিক্ষকদের এক প্রতিনিধি দল মঙ্গলবার মহাকরণে শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে সাক্ষাত করেন৷ সাক্ষাতকালে তারা তাদেরকে চাকরীতে বহাল রাখার দাবি জানিয়েছেন৷ দীর্ঘদিন ধরেই তারা নানা পর্যায়ে আন্দোলন চালিয়ে আসছেন৷ বর্তমানে তাদের চাকরীর সময়সীমা একেবারে অন্তিম পর্যায়ে এসে ঠেকেছে৷ সে কারণেই তারা পরিবার প্রতিপালনের জন্য মানবিক আবেদন নিয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top