News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র ও দিল্লি সরকারের একসঙ্গে কাজ করা দরকার, একমত স্বরাষ্ট্রমন্ত্রী : কেজরিওয়াল
Image

কেন্দ্র ও দিল্লি সরকারের একসঙ্গে কাজ করা দরকার, একমত স্বরাষ্ট্রমন্ত্রী : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট-প্রচারে সর্বাধিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে| দেশদ্রোহী, জঙ্গিদের মদতদাতা তকমাও দেওয়া হয়েছিল আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে| দিল্লি-দখলের লড়াইয়ে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি| কিন্তু, বিজেপির স্বপ্ন-ভঙ্গ হয়েছে| দিল্লি ফের নিজেদের দখলে রেখেছে আম আদমি পার্টি| পুনরায় দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাত্ করলেন অরবিন্দ কেজরিওয়াল| বুধবার দুপুরে অমিত শাহ ও অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে বেশ কিছু সময় ধরে বৈঠক হয়| তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর, বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্ করলেন কেজরিওয়াল|

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘মনোরম পরিবেশে, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে| বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি| দিল্লির উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারকে একসঙ্গে কাজ করা দরকার, এ ব্যাপারে আমরা উভয়েই একমত হয়েছি| আমরা একসঙ্গেই কাজ করব|’ কেজরিওয়ালকে এদিন প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শাহিনবাগ নিয়ে কী আলোচনা হয়েছে, উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘এ বিষয়ে কোনও আলোচনা হয়নি|’ ক্ষমতায় আসার পরই জোরকদমে কাজ শুরু করতে চাইছেন কেজরিওয়াল| মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি, সোমবার থেকে তিন-দিনের বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top