News Flash

  • Home
  • Uncategorized
  • হঠাৎ কুয়াশায় ঢাকল রাজধানী আগরতলা, জনমনে দুশ্চিন্তা
Image

হঠাৎ কুয়াশায় ঢাকল রাজধানী আগরতলা, জনমনে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ হঠাৎ কুয়াশায় ঢাকল ত্রিপুরার রাজধানী আগরতলা৷ প্রাক-বর্ষা আবহাওয়ার পরিবর্তন স্বরূপ সোমবার প্রচণ্ড কুয়াশা ছিল বলে দাবি আবহাওয়াবিদদের৷ আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে আর্দতা বেশি থাকায় আজ কুয়াশা পড়েছে৷ তাছাড়া, বাতাসের ধরণ পরিবর্তন হচ্ছে, সে-কারণেও কুয়াশা ছিল আজ৷ আবহাওয়ার পরিবর্তনে আগরতলাবাসী দুশ্চিন্তায় পড়েছেন৷


আজ সকাল প্রায় ১০টা পর্যন্ত কুয়াশায় মোড়া ছিল আগরতলা৷ ঘন কুয়াশায় বিশেষ করে যানবাহন চলাচলে ভীষণ অসুবিধা হয়েছে৷ প্রাতঃভ্রমণকারীরাও এই কুয়াশা দেখে স্তম্ভিত৷ জনৈক প্রাতঃভ্রমণকারী বলেন, পৌষ-মাঘ শেষ হয়ে এখন ফাল্গুন মাস শুরু হয়েছে৷ বসন্তের আগমনে এমন কুয়াশা পড়েছে, স্মরণকালে মনে করতে পারছি না৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবহাওয়ার এই আমূল পরিবর্তন হয়ত কোনও অশনি সংকেত দিচ্ছে৷ তাঁর দাবি, এমন আবহাওয়ায় শরীর সুস্থ রাখা দায় হবে৷
মেয়েকে সুকলে নিয়ে যাওয়ার সময় জনৈক অভিভাবক বলেন, ঠাণ্ডা তেমন নেই ঠিকই৷ কিন্তু ঘন কুয়াশায় রাস্তায় চলাচলে ভীষণ অসুবিধা হয়েছে৷ তাছাড়া এই আবহাওয়া শিশুদের জন্য ক্ষতিকারক৷ আরেক অভিভাবক বলেন, এই আবহাওয়ায় সর্দি, কাশি হওয়ার সম্ভাবনা প্রবল৷ ফলে, ছেলে-মেয়েদের সুস্থ রাখা সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷


আবহাওয়ার হঠাৎ পরিবর্তন সম্পর্কে আবহাওয়া দফতরের জনৈক আধিকারিক জানান, প্রাক-বর্ষা আবহাওয়ার পরিবর্তনের জন্যই আজ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছিল আগরতলা৷ তাছাড়া, বাতাশের ধরণ ক্রমাগত পরিবর্তন হচ্ছে৷ এই পরিবর্তনও কুয়াশার জন্য অন্যতম কারণ৷ তিনি বলেন, আজ বাতাসের আপেক্ষিক আর্দতা অন্যান্য দিনের তুলনায় বেশি৷ তিনি জানান, এখন থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে৷ তাতে গরম পড়বে৷ তাছাড়া, আগামী ২০ কিংবা ২১ ফেব্রুয়ারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top