News Flash

  • Home
  • Uncategorized
  • যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে গুণগত শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে গুণগত শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে গুণগত শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে সরকার৷ কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড৷ গুণগত শিক্ষায় রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষিত হলে তাদের যেমন লাভ হবে তেমনি ত্রিপুরার সুুন্দর ভবিষ্যৎ গড়তেও সহায়ক হবে৷ কা’নবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আজ শ্রীশ্রী অনুকূল চন্দ্রের ১৩২তম জন্মবর্ষ উৎসব উপলক্ষে আয়োজিত ঊনকোটি জেলাভিত্তিক ধর্মসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও ধর্মসভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক সুুধাংশু দাস, উৎসব কমিটির কর্মকর্তা দেবতোষ বিশ্বাস ও গোপাল দেবনাথ৷

স্বাগত ভাষণ দেন নিশীথ কুমার ভ-াচার্য৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় নতুন সরকার আসার পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সরকারের প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে আগরতলা থেকে দেওঘর পর্যন্ত এ’প্রেস ট্রেন চালু হয়েছে৷ ফলে রাজ্য থেকে সরাসরি দেওঘরের সৎসঙ্গ আশ্রমে ভক্তদের যাতায়াতের সুুবিধা হয়েছে৷ এই এ’প্রেস ট্রেনটি চালু হওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে অন্তত দু’বার দেওঘর এ’প্রেস চালু করতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে৷ রাজ্য থেকে ভক্তদের দেওঘরের সৎসঙ্গ আশ্রমে যাতায়াতের আরও সুুবিধার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে এই অনুরোধ করা হয়েছে৷ বিষয়টি এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন সরকার টি আর টি সি-র কিছু দূরপাল্লার বাস সার্ভিসও চালু করেছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপগুলির ফলে রাজ্যের সাধারণ মানুষ লাভবান হবেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে সরকার কাজ করছে৷ এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছ গুণগত শিক্ষার উপর৷ ছেলেমেয়েদের সুুরক্ষিত ভবিষ্যৎ জীবন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ২১টি নতুন পরিবর্তন এনেছে৷ যাতে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয়স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় নিজেদের যোগ্য করে তুলতে পারে৷ চালু করা হয়েছে এন সি ই আর টি সিলেবাস, পরিবর্তন আনা হয়েছে শিক্ষাবর্ষেরও৷ রাজ্যের সমস্ত সরকারি সুকলে এক ধরনের প্রশপত্রে পরীক্ষার ব্যবস্থা, অভিভাবক-শিক্ষকদের সভা, গ্রীমকালীন ছুটিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ইত্যাদি তার মধ্যে অন্যতম বলে মুখ্যমন্ত্রী শ্রীদেব জানান৷ তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় সর্বশেষ সংস্কার করা হলো মিশন ৩০-৩০ নামে একটি নতুন প্রকল্প রাজ্যে চালু করা হয়েছে৷

এর উদ্দেশ্য দুর্বল ছাত্রছাত্রী যারা ষান্মাসিক পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে তাদের ক্লাসে বিশেষ কোচিং দিয়ে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করা৷ এছাড়া ইউ পি এস সি-র মতো প্রবেশিকা পরীক্ষায় রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য সরকার পয়সা বহির্রাজ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে৷ এই ব্যবস্থাগুলি রাজ্যে এক সুুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিমত ব্যক্ত করেন৷ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অতিথিগণ উৎসব উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক স্টল এবং প্রদর্শনী স্টল ঘুরে দেখেন৷ ধর্মসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সম্মানার্থে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস নৃত্য পরিবেশিত হয়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top