News Flash

  • Home
  • Uncategorized
  • আশা করছি ৩ মার্চ ওদের ফাঁসি হবে, নতুন দিন ঘোষণায় প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের
Image

আশা করছি ৩ মার্চ ওদের ফাঁসি হবে, নতুন দিন ঘোষণায় প্রতিক্রিয়া নির্ভয়ার মায়ের

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : আশা করছি ৩ মার্চ ওদের ফাঁসি হবে ৷সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষক ও খুনির জন্য নতুন ফাঁসির দিন ধার্য করার পর এমনই মন্তব্য করেন নির্ভয়ার মা |

সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়ার পরিবার ও কেন্দ্রের তরফে জমা দেওয়া এক পিটিশনের শুনানি ছিল ৷ এই শুনানি চলাকালীনই নির্ভয়ার দোষীদের আগামী ৩ মার্চ ফাঁসির পরিবর্তিত দিন চূড়ান্ত করল পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হলেও বার বার দিন পিছানোয় খুব একটা খুশি নন নির্ভয়ার মা ৷ ফাঁসির দিন ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই নিয়ে তিনবার মৃত্যু পরোয়ানা জারি হল ৷ আমি এটা নিয়ে খুব একটা খুশি নই ৷ আমরা অনেক লড়াই করেছি ৷ শেষ পর্যন্ত ফাঁসির দিন ঘোষণায় আমরা সন্তুষ্ট ৷ আশা করছি ৩ মার্চ ওদের (দোষীদের) ফাঁসি হবে ৷”

এর আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আগামী ৩ মার্চ সকাল ছটায় তাদের ফাঁসিতে ঝোলানো হবে নির্দেশ দেয় । কোর্টের নির্দেশ অনুযায়ী  ওইদিন ভোর ৬টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার চার অপরাধীকে ৷  চার দোষীর মধ্যে তিনজনেরই আইনি সহায়তা পাওয়ার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। ফলে এই মৃত্যুদণ্ড পিছোনোর আর কোনও উপায় নেই। স্বভাবতই আদালতের এই নির্দেশে খুশি নির্ভয়ার পরিবার। এদিকে যেনতেন প্রকারেণ মৃত্যুদণ্ড এড়ানো চেষ্টা করছে নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত চারজন।

এদিকে তিহার জেলের ভিতরেই অনশন শুরু করেছে নির্ভয়ার ধর্ষক-খুনি বিনয় শর্মা। সোমবার শুনানির শুরুতেই একথা সুপ্রিম কোর্টে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। পরে তার আইনজীবী দাবি করে, মানসিকভাবে অসুস্থ বিনয়। এখন ফাঁসির কার্যকর নির্দেশ কার্যকর করা সম্ভব নয়।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top