News Flash

  • Home
  • Uncategorized
  • সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে চাই, তৃতীয়বারের জন্য শপথ নিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
Image

সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে চাই, তৃতীয়বারের জন্য শপথ নিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিতে তৃতীয়বারের জন্য শপথ নিয়ে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বললেন, আমি সবার মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির মতো আমি বিজেপি-কংগ্রেসের কর্মীদেরও মুখ্যমন্ত্রী। আমি কোনও দল বা রং দেখি না। আমি সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে চাই। 

রবিবার রামলীলা ময়দানে নির্ধারিত সময়েই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেইসঙ্গে শপথবাক্য পাঠ করলেন তৃতীয় কেজরিওয়াল মন্ত্রিসভার আরও ছয় সদস্য। আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়াল পরামর্শে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দিল্লির মন্ত্রিসভার ছয় সদস্যকে নিয়োগ করেন। এরা হলেন, মণীশ শিশোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গেহলট, ইমরান হোসেন এবং রাজেন্দ্র পাল গৌতম। আগের মন্ত্রিসভাকেই অপরিবর্তিত রেখেছেন কেজরিওয়াল। 

রবিবার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রামলীলা ময়দানে জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। ‘নায়ক’ ছবির অনিল কাপুরের সঙ্গে তুলনা করে কেজরিওয়ালকে ‘নায়ক ২’ আখ্যা দিয়ে পোস্টারে ছয়লাপ ছিল রামলীলা ময়দান। এদিন শপথের মঞ্চে সমাজের ‘আম আদমি’দেরই প্রাধান্য দিয়েছেন কেজরিওয়াল। তাই সাফাইকর্মী, অটো-বাস-মেট্রো চালক, বিভিন্ন স্কুলের অশিক্ষক কর্মীরা কেজরিওয়ালের শপথগ্রহণের মঞ্চে হাজির ছিলেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর নামাঙ্কিত চেয়ারটি ফাঁকাই ছিল। তিনি কাশীতে একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তাই আসতে পারেননি। 

এদিন শপথগ্রহণের পর দিল্লিবাসীর উদ্দেশ্যে আম আদমি পার্টির জয়কে উৎসর্গ করেন কেজরিওয়াল। মঞ্চে দাঁড়িয়ে দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভারতবর্ষে এক নতুন ধারার রাজনীতির জন্ম দিয়েছেন। যেখানে কাজের নিরিখে রাজনীতি হবে, ধর্মীয় ভেদাভেদ-হিংসার রাজনীতি নয়।’ দিল্লির ২ কোটি মানুষকে নিজের পরিবারের সদস্য বলে জানিয়েছেন, ‘আমি সবার মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির মতো আমি বিজেপি-কংগ্রেসের কর্মীদেরও মুখ্যমন্ত্রী। আমি কোনও দল বা রং দেখি না। আমি সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে চাই।’ নির্বাচনী প্রচারে বিজেপি-সহ বিরোধীরা কেজরিওয়ালকে সারাক্ষণ কুকথা বলে আক্রমণ করেছে। কেজরি বলেন, ‘বিরোধীরা যা যা আক্রমণ করেছে আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। ভবিষ্যতে আমি কেন্দ্রের আশীর্বাদ নিয়েই চলতে চাই।’ 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top