News Flash

  • Home
  • Uncategorized
  • ধাত্রীদের আরও স্বীকৃতির দাবি ‘সোসাইটি অফ মিড ওয়াইভস ইন্ডিয়া’-র
Image

ধাত্রীদের আরও স্বীকৃতির দাবি ‘সোসাইটি অফ মিড ওয়াইভস ইন্ডিয়া’-র

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি  (হি.স.) : উন্নত দেশগুলির তুলনায় ভারতে সিজারিয়ান বার্থের সংখ্যা অনেক বেশি| দেশের গড় হিসাবের নিরিখে পশ্চিমবঙ্গে সিজারিয়ান জন্মের হার আরও বেশি| এই পরিস্থিতি দূর করতে ধাত্রীদের আরও স্বীকৃতি, তাঁদের উপযুক্ত ব্যবহার এবং নার্সদের থেকে পৃথক করার দাবি জানাল ‘সোসাইটি অফ মিড ওয়াইভস ইন্ডিয়া’ (সোমি)|

আগামী ১৪ ও ১৫ মার্চ সংগঠনের ৫ম রাজ্য সম্মেলনে এ ব্যাপারে জোরালো দাবি জানাবেন বরিষ্ঠ ধাত্রীরা| এই সঙ্গে তাঁরা পালন করবেন ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০০ বছর| শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে এ কথা জানিয়ে বলা হয়, “সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় দেখা যাচ্ছে স্বাভাবিক প্রসব কমছে, বাড়ছে অস্ত্রপচার-জনিত (সিজারিয়ান) প্রসব| বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসাবে ভারতে এই হার যেখানে ১৫ শতাংশ পর্যন্ত সীমার উল্লেখ করেছে, সেখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে তা হয়েছে ২৪ শতাংশের কাছাকাছি|

‘সোমি’-র রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন উপ অধিকর্তা (নার্সিং) সান্ত্বনা কুন্ডু বলেন, “বিশ্বের উন্নত দেশগুলোয় প্রশিক্ষিত ধাত্রীরা কেবল প্রসব এবং সংশ্লিস্ট কাজে ব্যবহৃত হন| পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের বিভিন্ন কাজে লাগানো হয়|” সংগঠনের সভাপতি মিতালি অধিকারী, ছাড়াও মানসী জানা, ভারতী চট্টোপাধ্যায়, অপর্ণা রায় প্রমুখ বরিষ্ঠ প্রতিনিধিরা এ দিন তাঁদের বক্তব্য পেশ করেন| দাবি করেন, ধাত্রীবিদ্যা ও এর পরিষেবার মানোন্নয়ন, নিরাপদ প্রসবের নীতি নির্ধারণ, ধাত্রীদের পৃথক স্বীকৃতির|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top