News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে ভুলিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা যায় না, বিজেপিকে বিঁধলেন মানিক সরকার
Image

মানুষকে ভুলিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা যায় না, বিজেপিকে বিঁধলেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ মানুষকে ভুলিয়ে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বার বার ক্ষমতায় আসা যায় না৷ বিজেপি-কে নিশানা করে এ-কথা বলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিধানসভায় বিরোধী দলনেতা তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ তিনি বিদ্রুপ করে বলেন, সারাদিন গান-বাজনা এবং পূজার্চনায় তাঁদের সময় কেটে যাচ্ছে৷ ফলে ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে যাঁরা মোহগ্রস্ত হয়েছিলেন তাঁরা এখন হতাশায় ভুগছেন৷


শনিবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন সমিতি ১৫ দফা দাবিতে গণ-অবস্থান পালন করেছে৷ ওই সভায় বক্তব্য পেশ করতে গিয়ে মানিক সরকার বিজেপি- আইপিএফটি জোট সরকারের চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছেন৷ তাঁর দাবি, ত্রিপুরাবাসী নানা ভাবে প্রলুব্ধ হয়ে বিজেপি- আইপিএফটি জোটকে ভোট দিয়েছিলেন৷ তাই ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তন হয়েছে৷ কিন্তু, মানুষ এখন টের পাচ্ছেন ভোটমুখী প্রতিশ্রুতি কোনওটাই এখন পূরণ হচ্ছে না৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে৷ অভাবের তাড়নায় মানুষকে সন্তান বিক্রি করতে হচ্ছে৷ তবুও ত্রিপুরা সরকারের কোনও হেলদোল নেই৷


এদিন মানিক সরকার কটাক্ষের সুরে বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতি মাসে দিল্লি যাচ্ছেন৷ মোটা অঙ্কের টাকা আনছেন বলে হিসাব দিচ্ছেন৷ অথচ কোনও কাজ হচ্ছে না৷ এমন-কি, সরকারি কর্মচারীরা মাসের প্রথম দিকে বেতনও পাচ্ছেন না, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷


মানিক সরকার আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-সহ তাঁর মন্ত্রিসভার অন্য সদস্য এবং বিজেপি-আইপিএফটি শীর্ষ নেতৃত্বদেরও সমালোচনার বাণে বিঁধেছেন৷ তিনি বলেন, এখন শুধু মন্ত্রিদের বত্তৃণতা শোনা যাচ্ছে৷ সারাদিন গান-বাজনা এবং পূজার্চনায় কাটিয়ে দিচ্ছেন তাঁরা৷ ফলে ২০১৮ বিধানসভা নির্বাচনে যাঁরা মোহগ্রস্ত হয়েছিলেন, তাঁরা আজ হতাশায় ভুগছেন৷ তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরাবাসী এখন বুঝতে পারছেন বিজেপি-আইপিএফটি জোট সরকার বিশ্বাসঘাতকতা করছে৷


সভায় মানিক সরকার কেন্দ্রীয় সরকারকেও নিশানা করতে ভুলেননি৷ তাঁর মতে, দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ৷ ওই অবস্থা থেকে উত্তরণ সহজে মিলবে বলে মনে করছেন না তিনি৷ মানিকবাবু আজ বিজেপি-কে নিশানা করে বলেন, মানুষকে ভুলিয়ে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বার বার ক্ষমতায় আসা কঠিন৷ লোকসভা নির্বাচনে বালাকোট ও পুলওয়ামার ঘটনায় সারা দেশে অস্থির উন্মাদনা তৈরি করে ভোট বৈতরণী পার হয়েছে বিজেপি৷ কিন্তু, মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষমতা দখলের দিন এখন ফুরিয়ে যাচ্ছে তাই মানুষকে দাবিয়ে রাখার কৌশল নিয়েছে তাঁরা৷ মানিক সরকারের সাফ কথা, সাহসের উপর ভরসা করে ত্রিপুরা জুড়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top