News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬৫
Image

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬৫

বেজিং, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : করোনাভাইরাসের দাপটে চিনে শনিবার ১৪২ জন প্রাণ হারিয়েছে। ফলে মারণ এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৬৫। পাশাপাশি সে দেশের স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০৯ জন। সব মিলিয়ে চিনে এখন পর্যন্ত মারণ এই ভাইরাসে আক্রান্ত ৬৮৫০০ জন ।

হুবেই প্রদেশে মারণ এই রোগের মোকাবিলা করতে ২৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে মোতায়েন করেছে চিনা প্রশাসন। অন্যদিকে হুবেইতে আটকে পড়া নিজেদের ১৭৫জন নাগরিককে এয়ারলিফট করল নেপালি প্রশাসন। জাপানের ইয়োকোহামা বন্দরে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজে আটকে পড়া নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং প্রশাসন।উল্লেখ করা যেতে পারে ওই জাহাজে ৩৩০ জন হংকংয়ের নাগরিক রয়েছে। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর 

কেজরিওয়ালের শপথকে ঘিরে নিরাপত্তা জোরদার রামলীলায় 

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হল দিল্লিতে। রাজধানীর রামলীলা ময়দানে প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

রবিবার গোটা রামলীলা ময়দানের একাধিক জায়গায় বসানো হয় সিসিটিভি। যান চলাচল নিয়ন্ত্রণও করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল অনিল বৈজাল। সকল দিল্লিবাসীকেই এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে আপের তরফে। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top