News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬ মে থেকে রাজ্যে এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে
Image

১৬ মে থেকে রাজ্যে এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে৷ আগামী ১৬ মে থেকে ৪৫দিন ব্যাপী চলবে এই প্রক্রিয়া৷ প্রথম পর্য্যায়ে আবাসন সুমারীর কাজ সম্পন্ন করা হবে৷ এর ভিত্তিতে ২০২১ সালে জনগণনা শুরু হবে৷


জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ প্রক্রিয়া সারা দেশেই শুরু হতে যাচ্ছে৷ প্রতিটি রাজ্যকে সুবিধা অনুযায়ী সূচি নির্ধারণ করে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক রাজ্যে আগামী ১৬ মে থেকে এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে৷ দুই ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে৷ প্রথম প্রক্রিয়ায় আবাসন সুমারীর কাজ করা হবে৷ ১৬ মে থেকে ২৯ জুন পর্যন্ত রাজ্যে আবাসন সুমারীর কাজে প্রায় ১১ হাজার লোক নিযুক্ত হবে৷


আবাসন সুমারীর জন্য ৯ হাজার ৬২ জন তথ্য সংগ্রহকারী সারা রাজ্যে কাজ করবেন৷ তারা সমস্ত তথ্য সংগ্রহ করে ১ হাজার ৫৫৬ জন সুপারভাইজারের কাছে সেই তথ্য তুলে ধরবেন৷ এছাড়া ৫৮টি ব্লক, ২১টি নগর পরিষদ এবং আগরতলা পুর নিগমের চারটি জোনে ৮১জন দায়িত্বপ্রাপ্ত আধিকারীক ওই কাজে সহযোগিতা করবেন৷ ইতিমধ্যে ১৬জনকে কলকাতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ মূলতঃ তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে৷


দ্বিতীয় পর্য্যায়ে ২০২১ সালের ৯-২৮ ফেব্রুয়ারী সারা দেশব্যাপী এনপিআর প্রক্রিয়ার সাথে ত্রিপুরাও যুক্ত হবে৷ ওই সময় আদমসুমারীর কাজ সম্পন্ন করা হবে৷ মুখ্যসচিব মনোজ কুমার ইতিমধ্যে এনপিআর প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু করার এবং সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top