News Flash

  • Home
  • Uncategorized
  • জওহরনগর থেকে কেন্দ্রীয় বিদ্যালয় সরিয়ে নেওয়ার দাবীত পথ অবরোধ
Image

জওহরনগর থেকে কেন্দ্রীয় বিদ্যালয় সরিয়ে নেওয়ার দাবীত পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ ধলাই জেলার আমবাসাস্থিত জহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ের জায়গা থেকে জহরনগর কেন্দ্রীয় বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে শুক্রবার ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ের সন্মুখে সড়ক অবরোধে সামিল হয় জহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷


ঘটনার বিবরণে জানা যায় একটা সময় ধলাই জেলার জেলা শাসকের সিদ্ধান্ত মোতাবেক জহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ের জায়গায় অস্থায়ীভাবে চালু করা হয় জহরনগর কেন্দ্রীয় বিদ্যালয়টি৷ তখন বলা হয়েছিল তিন বছর পর বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হবে৷ কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়টি স্থাপনের পর দীর্ঘ বছর অতিক্রান্ত হয়ে গেলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি৷ ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে জহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের৷


এইনিয়ে কিছুদিন পূর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ধলাই জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশানও প্রদান করে৷ দাবি জানানো হয় কেন্দ্রীয় বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য৷ এরই মধ্যে শুক্রবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ের সন্মুখে সড়ক অবরোধে সামিল হয়৷ ফলে জেলা শাসকের কার্যালয়ের কর্মীরা নির্দিষ্ট সময় মতো অফিসে যেতে পারেনি৷


তারা রাস্তায় আটকে পড়ে৷ সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ধলাই জেলার জেলা শাসক ডাঃ ব্রাক্ষ্মীত কৌর৷ তিনি জহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আশ্বাস দেন সহসাই তিনি কেন্দ্রীয় বিদ্যালয় কতৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবেন৷ জেলা শাসকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করে ছাত্রীরা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top