News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ প্রত্যাহারের দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট-র
Image

সিএএ প্রত্যাহারের দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট-র

জয়পুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : দেশে শান্তি, শৃঙ্খলা ও সংহতি ফিরিয়ে আনতে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের দাবি জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধুই দাবি জানানো নয়, গেহলট শনিবার আচমকা পৌঁছেও গেলেন জয়পুরের সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভ সমাবেশে। বর্তমানে এই জায়গাকে জয়পুরের ‘শাহিনবাগ’ বলা হচ্ছে। এদিনের বিক্ষোভ সমাবেশে গেহলট বলেন, “সংবিধানের ভাবাদর্শের বিরোধী এই সংশোধিত নাগরিকত্ব আইনটি পুনর্বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। দেশে শান্তি, শৃঙ্খলা ও সংহতি ফিরিয়ে আনতে আইনটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত কেন্দ্রের।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, তিনি ও তাঁর সরকার আন্দোলনকারীদের পাশেই রয়েছেন। তার জন্য ডিটেনশন ক্যাম্পে যেতে হলে, যাবেন বলেও জানান। নাগরিকত্ব প্রমাণের জন্য কেন মা, বাবার জন্মস্থানের তথ্যাদিও জানাতে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন গেহলট। তিনি আরও বলেন, “আমি যদি আমার মা, বাবার জন্মস্থানের তথ্যাদি না জানাতে পারি, তা হলে আমাকেও গিয়ে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। অথচ, আমি আমার মা ও বাবার কোথায় জন্ম হয়েছিল, তা সঠিক ভাবে জানি না। আপনাদের জানিয়ে রাখছি, তেমন পরিস্থিতি এলে আমাকেই সবার আগে নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে। আমাকে সেখানে গিয়েই থাকতে হবে।’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top