News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট ইতিবাচক : শিক্ষামন্ত্রী
Image

ত্রিপুরায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট ইতিবাচক : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট ইতিবাচক৷ ভুল ধরিয়ে দিলে উপকৃত হয় সরকার৷ ত্রিপুরা সরকারের সংবাদ মাধ্যম সম্পর্কে সরকারের চিন্তাধারা এভাবেই ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

তবে, সংবাদ মাধ্যমের একটা ছোট অংশ ব্যতিক্রমী ভূমিকা পালন করছে, আক্ষেপ করে বলেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, সরকারের কাজের মূল্যায়ণ হওয়া অত্যন্ত জরুরি৷ সংবাদ মাধ্যমের সমালোচনা সরকার পরিচালনায় খুবই উপকারি৷
মন্ত্রী নাথ বলেন, ত্রিপুরায় সংবাদ মাধ্যমের ভূমিকা যথেষ্ট ইতিবাচক৷ কারণ, ভুল ধরিয়ে দিলেই সরকার উপকৃত হয়৷ এতে জনগণের স্বার্থ রক্ষিত হবে, দাবি করেন তিনি৷ এদিন তিনি আক্ষেপ করে বলেন, সংবাদ মাধ্যমের একটা ছোট অংশ ব্যতিক্রমী ভূমিকা পালন করছে৷

কখনও ভুল খবর যাচাই না করে প্রকাশিত হচ্ছে৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, ওই সব খবর প্রকাশিত হলে রাগ করি না, কিন্তু অভিমান হয়৷ তাঁর আবেদন, সরকার কীভাবে পরিচালিত হওয়া উচিত পরামর্শ দিন৷ সংবাদ মাধ্যমের দেখানো পথে চলতে আমরা প্রস্তুত৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top