News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলা : স্ট্যাটাস রিপোর্ট দাখিল করল সিবিআই-ইডি
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : স্ট্যাটাস রিপোর্ট দাখিল করল সিবিআই-ইডি

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): এয়ারসেল-ম্যাক্সিস মামলায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম এবং তাঁর ছেলে কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম| স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০ ফেব্রুয়ারি|

স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার জন্য গত ৩১ জানুয়ারি আদালতের কাছে দু’সপ্তাহ সময় চেয়েছিল সিবিআই এবং ইডি| আদালত নির্দেশ দিয়েছিল, ১৪ ফেব্রুয়ারির মধ্যেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই ও ইডি-কে| সেই মতো ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার স্ট্যাটার রিপোর্ট দাখিল করল সিবিআই ও ইডি|

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর এয়ারসেল-ম্যাক্সিস মামলায় তত্কালীন বিচারপতি ও পি সাইনি পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে আগাম জামিন প্রদান করেছিল| এরপর ২০১৯ সালেরই ৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন বিচারপতি| আসলে ৬ সেপ্টেম্বর এই মামলায় চার্জশিট গঠনের প্রেক্ষিতে যুক্তি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল| কিন্তু, ইডি এবং সিবিআই-এর শুনানি স্থগিত করার আবেদন জানিয়েছিল| ইডি এবং সিবিআই-এর পক্ষ থেকে ২০১৯ সালের অক্টোবরের প্রথম সপ্তাহ শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল| শুনানি চলাকালীন সিবিআই এবং ইডি, এই দুই তদন্তকারী সংস্থা শুনানি স্থগিত করার আবেদন জানালে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি| তখন বিচারপতি জানান, তদন্ত শেষ হলেই আদালতের সঙ্গে আপনারা সম্পর্ক করবেন|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top