News Flash

  • Home
  • Uncategorized
  • চট্টগ্রাম বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে শীঘ্রই রাজ্যে পণ্য আনার চেষ্টা চলছে
Image

চট্টগ্রাম বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে শীঘ্রই রাজ্যে পণ্য আনার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ কলকাতা কিংবা হলদিয়া বন্দর থেকে জলপথে চট্টগ্রাম বন্দর এবং সেখান থেকে স্থলপথে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পর্যন্ত পণ্য আসবে৷ তারই প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য ত্রিপুরায় এসেছেন কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের পরিকাঠামো দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন৷ ফলে, পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য আনার বিষয়ে প্রয়াস নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷ তাঁর দাবি, এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার চেষ্টা চলছে৷


বুধবার বিনীত কুমার আগরতলায় এসে ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করেন৷ সমস্ত দিক খতিয়ে দেখে তিনি জানান, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট সম্পূর্ণ প্রস্তুত৷ এখানে যথেষ্ট জায়গা, সব ধরনের সুবিধা এবং প্রয়োজনীয় সমস্ত এজেন্সি একত্রে রয়েছে৷ ফলে, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য আনার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷ তিনি বলেন, ভারত ইতিপূর্বে বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করেছে৷ কিন্তু, সেখানে আধুনিক সুযোগ-সুবিধা এবং বড় কন্টেইনার উঠা-নামা করার পরিকাঠামো নেই৷ তবে, আশুগঞ্জ বন্দরে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে৷ ভারত সরকার এর জন্য আর্থিক সহায়তাও দিচ্ছে৷ কিন্তু, ওই বন্দর সম্পূর্ণ রূপে তৈরি হতে আরও ২-৩ বছর সময়ের প্রয়োজন৷
বিনীত কুমার বলেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দর ব্যবহারে ভারত- বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করেছে৷ তাই ওই বন্দর ব্যবহার করে ত্রিপুরায় পণ্য যত দ্রুত আনা যায় সেই চেষ্টা চলছে৷ তাঁর দাবি, আপাতত পরীক্ষামূলকভাবে ওই বন্দর দিয়ে পণ্য আনা হবে৷ সেক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ত্রিপুরায় পণ্য আনার চেষ্টা চলছে৷ তিনি বলেন, এ বিষয়ে ত্রিপুরা কতটা প্রস্তুত তা জানতে আজ মুখ্যসচিবের সাথে বৈঠক হবে৷ সমস্ত কিছু স্থির হলে, চট্টগ্রাম বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে পণ্য আনার উদ্যোগ নেওয়া হবে৷


তাঁর দাবি, ত্রিপুরায় স্থলপথে পণ্য আনতে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে৷ এতে পরিবহণ খরচ অনেক বেশি হচ্ছে৷ কিন্তু, জলপথ এবং স্থলপথ ব্যবহার করে পণ্য আনা হলে পরিবহণ ব্যয় অনেক কম হবে৷ তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের দূরত্ব সাকুল্যে হবে ২০০ কিমি৷ অন্যদিকে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত জলপথে দূরত্ব প্রায় ৪০০ কিমি৷ স্বাভাবিকভাবেই, ত্রিপুরায় পণ্য আমদানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করা সময় এবং খরচ কম হবে৷
তাঁর কথায়, বর্তমানে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতিনিয়ত পণ্য আনা-নেওয়া হচ্ছে৷ সেক্ষেত্রে পরিষেবা সম্প্রসারণে খুব সহজেই ত্রিপুরায় পণ্য আনা যাবে৷ তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল উপকৃত হবে৷ তাছাড়া, শুধু কলকাতা কিংবা হলদিয়া নয়, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে দেশের যে কোনও বন্দর থেকেই পণ্য আনা-নেওয়ার পথ সুগম হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top