News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির অধিবেশনে মিজো, কাইপেং ওমলসম কাস্টমারি ‘‘ল’’ বিল পেশ
Image

এডিসির অধিবেশনে মিজো, কাইপেং ওমলসম কাস্টমারি ‘‘ল’’ বিল পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বাজেট অধিবেশনে মিজো, কাইপেং এবং মলসম কাস্টমারি ’’ল’’ বিল পেশ করেছেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ এছাড়া মগ, মুড়াসিং এবং ত্রিপুরা কাস্টমারি ’’ল’’ বিলেরও সংশোধনী এনেছেন তিনি৷


এডিসি-র বাজেট অধিবেশনে কাস্টমারি ’’ল’’ বিল উত্থাপন করে রাধাচরণ দেববর্মা বলেন, মিজো সম্প্রদায়ের ’’ল’’-২০০ ধারা, ১৮ অধ্যায়, কাইপেং সম্প্রদায়ের ’’ল’’-১৩৬ ধারা ৩৫ অধ্যায় এবং মলসম সম্প্রদায়ের ’’ল’’-১৭৪ ধারা ৩২ অধ্যায় রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় বসবাসকারী সমস্ত উপজাতি সম্প্রদায়ের ভাষা, সংসৃকতি রক্ষায় কাজ করা হচ্ছে৷


তিনি বলেন, চাকমা এবং রিয়াংদের কাস্টমারি ’’ল’’ এডিসি প্রশাসন রাজ্যপালের অনুমোদনের জন্য ত্রিপুরা সরকারের মাধ্যমে পাঠিয়েছিল৷ কিন্তু, ত্রিপুরা সরকার এখন পর্যন্ত চাকমা এবং রিয়াংদের কাস্টমারি ’’ল’’ অনুমোদন দেয়নি৷ ত্রিপুরা সরকারের এই ভূমিকায় তীব্র নিন্দা জানান তিনি৷ সাথে ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ জানান, উপজাতিদের কাস্টমারি ’’ল’’ অনুমোদনে সদর্থক ভূমিকা নিতে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top