News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা চেকপোস্টে ব্যাটারি চালিত গাড়ি দিল পর্যটন দফতর
Image

আগরতলা চেকপোস্টে ব্যাটারি চালিত গাড়ি দিল পর্যটন দফতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ইন্টিগ্রেটেড চেকপোস্টে যাত্রী-স্বাচ্ছন্দ্যে বেটারি চালিত গাড়ি পরিষেবায় নতুন সংযোজন হয়েছে৷ ত্রিপুরা পর্যটন দফতর ল্যান্ডপোর্ট অথরিটিকে একটি বেটারি চালিত গাড়ি প্রদান করেছে৷ ইতিপূর্বে ল্যান্ডপোর্ট অথরিটির এমন দুটি গাড়ি ছিল৷ ফলে, ইন্টিগ্রেটেড চেকপোস্টে এখন তিনটি ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা দিচ্ছে৷ মঙ্গলবার আগরতলা ল্যান্ডপোর্টের ম্যানেজার দেবাশিস নন্দি এই খবর দিয়েছেন৷ মূলত, জিরো পয়েন্ট পর্যন্ত যাত্রীদের যাতায়াতের জন্য এই পরিষেবা চালু রয়েছে৷


দেবাশিস নন্দি বলেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বহু বয়স্ক যাত্রী যাতায়াত করেন৷ এমনও যাত্রী রয়েছেন যাঁদের সাথে প্রচুর জিনিসপত্র থাকে এবং তাঁদের পক্ষে একা সমস্ত জিনিসপত্র নিয়ে যায়ায়াত করা সম্ভব হয় না৷ তাঁদের জন্য ওই সব বেটারি চালিত গাড়ি ভীষণ উপকারী৷ তাছাড়া, চেকপোস্ট দিয়ে রোগীরাও যাতায়াত করেন৷ তাঁর দাবি, ল্যান্ডপোর্ট অথিরিটি প্রায় তিন বছর ধরে ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা দিচ্ছে৷ সম্পূর্ণ বিনামূল্যে ওই পরিষেবায় দুই পাড়ের যাত্রীরা ভীষণ উপকৃত হচ্ছেন৷
দেবাশিসবাবু জানিয়েছেন, সম্প্রতি ত্রিপুরা পর্যটন দফতর ল্যান্ডপোর্ট অথরিটিকে একটি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করেছে৷ ত্রিপুরা পর্যটন দফতর খুব শীঘ্রই আরও একটি গাড়ি প্রদান করবে বলে তিনি জানিয়েছেন৷


প্রসঙ্গত, এখন প্রতিদিন প্রায় দুই সহস্রাধিক যাত্রী আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন৷ সম্প্রতি ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান এই চেকপোস্ট পরিদর্শন করে গেছেন৷ যাত্রী-স্বাচ্ছন্দ্যে আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top