News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে কংগ্রেস এসসি শাখার সেমিনার অনুষ্ঠিত
Image

এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে কংগ্রেস এসসি শাখার সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি ৷৷ এনআরসি, সিএএ এবং এনপিআরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলায় টিবি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, কংগ্রেস নেতা সুবল ভৌমিক, তাপস দে প্রমুখ৷ সেমিনারে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন নেতৃবৃন্দ৷

সেমিনার থেকে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচিও গ্রহণ করা হয়৷
বিজেপির নেতৃত্বাধীন সরকার তপশীলি অংশের মানুষের কল্যাণ চায় না বলে অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা অক্ষয় কুমার৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের কার্যকলাপের মধ্য দিয়েই এর প্রমাণ মিলে বলেও তিনি উল্লেখ করেন৷ কংগ্রেস দল তপশীলি অংশের কল্যাণে কাজ করে বলেও তিনি দাবি করেন৷ মঙ্গলবার এসসি ডিপার্টমেন্টের সেমিনার শেষে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top