News Flash

  • Home
  • Uncategorized
  • নিষ্ঠুর সিদ্ধান্ত, এলপিজি-র মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মায়াবতীর
Image

নিষ্ঠুর সিদ্ধান্ত, এলপিজি-র মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মায়াবতীর

লখনউ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফের মাথায় হাত মধ্যবিত্তের| আবারও দাম বাড়ল ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের| ২০১৯ সালের আগস্ট মাস থেকে এই নিয়ে টানা ৬ বার দাম বাড়ল ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের| এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিকে ‘নিষ্ঠুর সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন মায়াবাতী|

নিজের টুইটার হ্যান্ডেলে মায়াবাতী লিখেছেন, ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি দেশের কোটি কোটি দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রতি নিষ্ঠুর পদক্ষেপ|সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যদি জনকল্যাণের স্বার্থে কাজ করে, তাহলে অত্যন্ত ভাল হবে| এদিকে, ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদে নামতে চলেছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস|

প্রসঙ্গত, মেট্রো শহরে ১৪ কেজি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে বুধবার, ১২ ফেব্রুয়ারি থেকেই| ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ওয়েবসাইটে বুধবার ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের বর্ধিত মূল্যের তালিকা প্রকাশ করেছে| সেই তালিকা অনুযায়ী, রাজধানী দিল্লিতে ১৪৪.৫০ টাকা বেড়েছে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম| দিল্লিতে নতুন দাম ৮৫৮.৫০ টাকা| কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছে ১৪৯ টাকা, কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের নতুন দাম ৮৯৬.০০ টাকা, ১৪৫ টাকা দাম বাড়ার পর মুম্বইয়ে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম পৌঁছেছে ৮২৯.৫০ টাকায় এবং চেন্নাইয়ে ১৪৭ টাকা দাম বাড়ার পর ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের নতুন দাম ৮৮১.০০ টাকা|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top