News Flash

  • Home
  • Uncategorized
  • আপ বিধায়কের কনভয়ে হামলা : গুলিতে মৃত্যু কর্মীর, গ্রেফতার অভিযুক্ত
Image

আপ বিধায়কের কনভয়ে হামলা : গুলিতে মৃত্যু কর্মীর, গ্রেফতার অভিযুক্ত

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিপুল ভাবে দিল্লিতে পুনরায় প্রত্যাবর্তন হয়েছে আম আদমি পার্টি (আপ)-র। আসন সংখ্যা বাড়লেও, দিল্লিতে স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির। দিল্লিতে বিপুল জয়ের উচ্ছ্বাসে যখন ভাসছিল আম আদমি পার্টি (আপ) ও দলের কর্মী-সমর্থকরা, ঠিক তখনই আসে দুঃসংবাদ! দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই আক্রান্ত হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। মঙ্গলবার রাতে দিল্লির আসফ আলি মার্গে আপ বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন আপ-এর একজন দলীয় কর্মী, এছাড়াও আরও একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। যদিও বরাতজোরে বেঁচে গিয়েছেন নরেশ। এই হামলার ঘটনায় বুধবার সকালের মধ্যেই একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম-ধর্মেন্দ্র ওরফে কাল্লু (৪০)।

মেহরাউলি বিধানসভা আসনে জয়লাভ করেছেন নরেশ যাদব। মঙ্গলবার রাতে মন্দির থেকে ফিরছিলেন তিনি। আসফ আলি মার্গে, কিষানগড় গ্রামের কাছে আপ বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কনভয়ের গাড়ি লক্ষ্য করে ওই দুষ্কৃতী ৪ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আপ কর্মী অশোক মান। এছাড়াও একজন আহত হয়েছেন। এই হামলার ঘটনায় এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ। এফআইআর-এ ৩ জন সন্দেহভাজনের নাম রয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হামলা, রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ‘অভিযুক্ত এবং মৃতের মধ্যে পুরানো শত্রুতা ছিল। ২০১৯ সালে দীপাবলির ঠিক আগে কোনও কারণে উভয়ের মধ্যে ঝামেলা হয়েছিল, হামলা চালানো হয়েছিল অভিযুক্তকে, সে রক্ষা পেলেও তাঁর ভাইপো গুলিবিদ্ধ হয়েছিল। অভিযুক্তের সন্দেহ ওই হামলার নেপথ্যে মৃতেরই হাত ছিল। প্রায় ১৫ দিন আগে তাদের মধ্যে ফের গন্ডগোল হয়।’

মেহরাউলি-র আপ বিধায়ক নরেশ যাদব জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। হামলার নেপথ্যে কী কারণ, তা আমার জানা নেই। সমস্ত কিছু আচমকাই হয়েছে। ৪ রাউন্ড গুলি চালানো হয়। আমি যেই গাড়িতে ছিলাম সেই গাড়িতেই হামলা চালানো হয়।’ আপ বিধায়কের কনভয়ে হামলা প্রসঙ্গে দক্ষিণ-পশ্চিম দিল্লির অতিরিক্ত ডিসিপি ইঙ্গিত প্রতাপ সিং জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে একজন দুষ্কৃতী হামলা চালিয়েছে। নরেশ যাদব নিশানায় ছিলেন না। আপ কর্মীই দুষ্কৃতীর নিশানায় ছিল।’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top