News Flash

  • Home
  • Uncategorized
  • ছয়টি অজগরের মাংস ভক্ষণ! অপরাধীদের খোঁজে তল্লাশি জোর কদমে, জানান ডিএফও
Image

ছয়টি অজগরের মাংস ভক্ষণ! অপরাধীদের খোঁজে তল্লাশি জোর কদমে, জানান ডিএফও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷এক-দুটি নয়, ছয়টি অজগর ধরে খোলাবাজারে কেটে বিক্রি এবং ভক্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি৷ তবে, ১-২ দিনের মধ্যে এর সাথে যুক্তদের পাকড়াও করা সম্ভব হবে, দাবি করেছেন উত্তর ত্রিপুরার ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) ড় নরেশবাবু এন৷ তাঁর দাবি, কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত গ্রামে ওই ঘটনা ঘটেছে৷ ফলে কাউকেই সঠিকভাবে চিহ্ণিত করা যাচ্ছে না৷ তাছাড়া, গ্রামবাসীরাও সহযোগিতা করছেন না বলে দাবি করেছেন ডিএফও৷


প্রসঙ্গত, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই-এর সিমলং এলাকায় ছয়টি অজগর কেটে খোলা বাজারে বিক্রির ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে৷ কারণ ওই ভিডিওয় দাবি করা হয়েছে, অজগরের মাংস কেজি প্রতি ১,০০০ টাকা দরে বিক্রি হয়েছে৷ সে-মোতাবেক ১ কুইন্টাল ৫০ কেজি অজগরের মাংস বিক্রি হয়েছে৷ সিমলং এলাকাটি মিজোরাম সীমান্ত লাগোয়া হওয়ায় বিভিন্ন জীব-জন্তুর মাংস বিক্রি এবং পাচারের ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে৷ সম্প্রতি, কাঞ্চনপুর মহকুমায় মিজোরামে পাচারের জন্য বহুসংখ্যক সারমেয় নিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েছিল৷


উত্তর ত্রিপুরার ডিএফও-র কথায়, অজগরের মাংস বিক্রির ছবি ও ভিডিও আমরা সংগ্রহ করেছি৷ সে-মোতাবেক ওই এলাকা পরিদর্শন এবং স্থানীয়দের সাথে জিজ্ঞাসাবাদও হয়েছে৷ কিন্তু কারা অজগরের মাংস বিক্রি করেছেন, গ্রামবাসীরা সে-বিষয়ে মুখ খুলছেন না৷ গ্রামবাসীরা সাফ জানিয়েছেন, তারা কিছুই জানেন না৷ ফলে, প্রকৃত বিক্রেতাদের খুঁজে বের করতে সময় লাগছে৷ তাঁর দাবি, বিক্রেতার পাশাপাশি অজগরের মাংসের ক্রেতাদেরও খোঁজা হচ্ছে৷ কারণ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে ক্রেতা-বিক্রেতা উভয়েই অপরাধী৷


তিনি বলেন, সিমলং এলাকা ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম৷ মিজোরামের সীমান্ত লাগোয়া হওয়ায় সেখানে প্রতিনিয়ত নজরদারি রাখা কিছুটা মুশকিল৷ তাছাড়া, ওই অজগরের মাংস কোনও বাজারে বিক্রি হয়নি৷ খোলা বাজারে বিক্রি না হওয়ায় নির্দিষ্ট স্থান এবং বিক্রেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাঁর দাবি, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে৷ অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ পাশাপাশি, ওই ভিডিও খতিয়ে দেখা হচ্ছে, আদৌ ঘটনাটি ত্রিপুরায় ঘটেছে না-কি অন্যত্র হয়েছে তা যাচাইয়ের কাজ চলছে৷ তাঁর আরও দাবি, ১-২ দিনের মধ্যে দোষীদের গ্রেফতার এবং প্রকৃত রহস্য ভেদ করা সম্ভব হবে৷
ডিএফও-র কথায়, এ ধরনের ঘটনা এড়াতে জনসচেতনতা খুবই জরুরি৷ তবেই বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top