News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বিরোধ : পূর্বোত্তরকে দেশ থেকে আলাদা করে দেখা হচ্ছে, অভিযোগ এবিভিপির
Image

সিএএ বিরোধ : পূর্বোত্তরকে দেশ থেকে আলাদা করে দেখা হচ্ছে, অভিযোগ এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলকে সারা ভারত থেকে আলাদা করে দেখার অপচেষ্টা হচ্ছে৷ তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়৷ সোমবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তিরাঙ্গা মিছিল শেষে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের এভাবেই বিঁধেছেন এবিভিপি-র ত্রিপুরা রাজ্য সম্পাদক স্বরুজ দেব৷ তাঁর কথায়, ভারত-বিরোধী অবস্থান দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে দেবে৷ আজ তিরাঙ্গা মিছিলে তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলেছি৷


স্বরুজ দেব বলেন, একাংশ মানুষ ভারতের সংবিধানকে অস্বীকার করছে৷ তাঁরা সংসদে পাশ হওয়া আইন মানতে চাইছেন না৷ বরং, ভারত বিরোধিতায় নেমে পরেছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে ওই বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি নষ্ট করছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, অখণ্ড ভারতকে খণ্ড-বিখণ্ড করে দেওয়ার জন্যই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা হচ্ছে৷
তাঁর দাবি, ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য তাঁর আমলে প্রতিবেশী রাষ্ট্রের নির্যাতিত নাগরিকদের ত্রিপুরায় নাগরিকত্ব দিয়েছেন৷ শুধু তা-ই নয়, ত্রিপুরার ভারতভুক্তির পর থেকে একাধিকবার এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কিন্ত, তখন যারা চুপ ছিলেন আজ তারাই সংকীর্ণ স্বার্থে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নেমেছেন৷


তিনি বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও দেশকে খণ্ড-বিখণ্ড করার মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে৷ রাষ্ট্রবাদী চিন্তাধারা ছেড়ে ভারত বিরোধী অবস্থানে মাঠে নেমেছেন একাংশ বিদ্যার্থী তথা শিক্ষার্থী৷ তাই আজ এবিভিপি তিরাঙ্গা মিছিলের মাধ্যমে সবাইকে বুঝাতে চেয়েছে, রাষ্ট্রবাদী চিন্তা ছেড়ে ভারত বিরোধী অবস্থান নিলে এ-দেশে থাকতে হবে না, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top