News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কার কাজে অসন্তুষ্ট এলাকাবাসী করলেন অবরোধ
Image

রাস্তা সংস্কার কাজে অসন্তুষ্ট এলাকাবাসী করলেন অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ সরকার চাইছে সুস্থ সমাজ ব্যবস্থা৷ কিন্তু সরকার যাদের কাজ দিয়েছে তারা কাজ করছে ধীর গতিতে৷ যার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে৷ এই অবস্থায় রবিবার বাধ্য হয়ে পথে নামল বাসিন্দারা৷


এদিন মেড্ডা চৌমুহনীতে সড়ক অবরোধ করে বাসিন্দারা৷ তাদের আরো দাবি এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে৷ একই সঙ্গে এই রাস্তা সংস্কার করতে গিয়ে জে ভাবে মাটি ফেলা হয়েছে তাতে করে রাস্তার পাশের বাসিন্দারা অসুবিধার সম্মুখীন৷ ধূলায় তাদের জীবন ওষ্ঠাগত৷ এই রাস্তায় নিয়মিত জল না দেওয়ার সমস্যা বারে৷ এই অবস্থায় এদিন মহারাজগঞ্জ বাজার থেকে মহেশখলা যাওয়ার রাস্তা অবরোধ করে বাসিন্দারা৷ এই ধূলায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে৷ যান চালকদের কাছে আহ্বান জানানো হয়েছিল ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য৷ কিন্তু কোন হেরফের ঘটেনি৷ দীর্ঘ দুই মাস যাবৎ রাস্তা সংস্কার কাজ চললেও নির্মাণ কারী সংস্থার কোন হেলদোল নেই৷ তাদের সময় মত পাওয়া যায়না৷ এই সমস্ত সমস্যা তুলে এই পথ অবরোধ বলে জানান স্থানীয় বাসিন্দারা৷


তাদের দাবি রাস্তা সংস্কার হোক৷ কিন্তু রাস্তা পুরোপুরি নির্মাণ হয়ে যাওয়া পর্যন্ত পালা করে দিনে তিন বার জল দিতে হবে নির্মাণকারীদের৷ এই দাবিতে অনড় থাকে তারা৷ সড়ক অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যান বাহন৷ ঘটনার খবর পেয়ে ছুটে যায় জেলা পরিষদের সদস্য সঞ্জীবন দাস৷ তিনি গিয়ে অবরোধ কারীদের সঙ্গে কথা বলেন৷ দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন৷ একই সঙ্গে জল প্রদান করা হবে বলে জানান৷ এরপর পথ অবরোধ প্রত্যাহার করে স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top