নাবালিকাকে অপহরণের অভিযোগে বিশালগড়ে গ্রেপ্তার অপহরণকারীর মা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ ফেব্রুয়ারী৷৷ বিশালগড় থানার অধীন দুর্গানগর এলাকার যুবক শাকিল খানের বিরুদ্ধে গত তিন ফেব্রুয়ারী এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ৷ অপহরণকান্ডে অভিযুক্ত যুবক সহ তার মা ও বাবার নামধাম জানিয়ে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ সেই মোতাবেক একটি মামলা হয়৷ মামলার নম্বর ০৫/২০৷ মামলাটি হয়েছে আইপিসির ৩৬৩, ৩৪ ধারা মোতাবেক৷


জানা গিয়েছে, শাকিল খান জোর করে বাইকে করে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ৷ শনিবার দুপুরে দূর্গানগরস্থিত কে কে নগরস্থিত নিজ বাড়ি থেকে অপহরণকারী যুবকের মা রাহেলা বেগমকে মহিলা থানার সাব ইনস্পেক্টর আশালতা দেবনাথ গ্রেপ্তার করেছে৷ তবে অপর দুই অভিযুক্ত আসামীরা গা ঢাকা দিয়েছে বলে খবর৷ মহিলা থানার ওসি শিউলি দাস জানান, অপর দুই আসামীকে গ্রেপ্তার করাহবে৷


পাশাপাশি নাবালিকা মেয়েটিকে খোঁজে বের করে তার মা বাবার কাছে তুলে দেওয়া হবে৷ পুলিশ গোপন খবরের ভিত্তিতে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে খোঁজে পেয়েএছ বলা জানান৷ আজ রাত্রের মধ্যে নাবালিকা মেয়েটিকে এবং অভিযুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করতে পারবে বলে জানান৷ ছেলের মা ও বাবা দুজনের মধ্যে মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তাকে জেরা করার পর জানা গেছে অপহরণকারী শাকিল খানকে তারা সহযোগিতা করেছে৷ এখন দেখার বিষয় পুলিশ অপর দুই আসামীকে গ্রেপ্তার করতে পারে কি না?