News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি চরম বঞ্চনা করছে অভিযোগ কংগ্রেসের
Image

কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি চরম বঞ্চনা করছে অভিযোগ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি চরম বঞ্চনা করছে বলে গুরুতর অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস৷ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা পয়সা দিচ্ছে না এবং যেসব প্রকল্পে টাকা পয়সা দেওয়া হচেছ সেক্ষেত্রেও পরিমান অনেক কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷


কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি চরম অবহেলা ও বঞ্চনার অভিযোগ এনেছে কংগ্রেস দল৷ শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি পিয়ূষ কান্তি বিশএবাস বলেন, কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের প্রতিচরম বঞ্চনা করেছে৷ এই পিছিয়ে পড়া অঞ্চলের জন্য পৃথক কোন অর্থ বরাদ্দের সংস্থানও রাখা হয়নি৷


উত্তর পূর্বাঞ্চলের জনগণ বিজেপিকে প্রত্যাখান করছে বলেই কেন্দ্রীয় সরকার এই অঞ্চলকে বঞ্চিত করেছ বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ ত্রিপুরায় কেন্দ্রীয় ২০০ টি প্রকল্পে ২০১৯ – ২০২০ অর্থ বছরে ১২৭৬৩ কোটি টাকা বরাদ্দ কাটসাঁট করেছে কেন্দ্র৷ ৫৪টি প্রকল্পে কোন অর্থই দেয়নি রাজ্যকে৷ সাহস থাকলে এসব বিষয়ে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ ত্রিপুরাকে বিভিন্ন প্রকল্পে আর্থিক বরাদ্দ বন্ধ করে দেওয়ায় রাজ্যের উন্নয়ন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top