News Flash

  • Home
  • Uncategorized
  • থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়িতে গুলি নিহত ১৭ জন
Image

থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়িতে গুলি নিহত ১৭ জন

ব্যাঙ্কক, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : থাইল্যান্ডে শপিং মলের বাইরে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত ১৭ জন । এতে আহত রয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার সন্ধ্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় কোরাতের শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলার ঘটে | হামলার পর ঘটনাস্থলে আগুনও ধরে যায় বলে খবর ।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ফেসবুক লাইভে গিয়ে হামলা চালান জাকরাপাথ থোম্মা নামে এক সেনা সদস্য । আক্রমণের আগে ওই সেনা সদস্য তার ব্যারাক থেকে গাড়ি চুরি করে এবং একটি রাইফেল নিয়ে মানুষের ওপর আক্রমণ চালায়। হামলাকারী কয়েকজনকে বন্দি করে রেখে বলে কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের উল্লেখ করে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম | প্রাথমিক হামলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । পরে ওই সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও ট্যাক্সি চালক রয়েছেন।

ব্যাংকক পোস্ট জানায়,আক্রমণকারী ওই সেনা সদস্য প্রথমে তার কমান্ডারকে এবং ক্যাম্পে থাকা আরও দুইজনকে গুলি করে হত্যা করে রাস্তায় বেড়িয়ে পরে। তারপর শপিং মলের সামনে সাধারণ জনগণের ওপর গুলি চালাতে থাকে। শপিং মলে আক্রমণ চালানোর সময় আক্রমণকারী ফেসবুক লাইভে এবং রাইফেলসহ সেলফি তুলতেও দেখা যায়।

খবরে আরও জানা গেছে, এদিন সামরিক বাহিনীর হেলমেট ও পোশাক পরে হামলাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এ সময় হামলাকারী ‘আমি খুবই ক্লান্ত, আমি আমার আঙুল আর নাড়াতে পারছি না’ বলে চিৎকার করতে থাকে। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিও ফুটেজে শোনা গেছে |

ওই এলাকায় সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানেয়া ক্রিয়াটিজান বলেন, ‘পুলিশ এবং সেনাবাহিনী আক্রমণকারীকে ধরতে চেষ্টা করছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top