নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৭ ফেব্রুয়ারী৷৷ যান দূর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার বিলোনীয়া থানার অধীন ঈশানচন্দ্রনগরে৷ নিহত ব্যক্তির নাম খোকন চন্দ্র বিশ্বাস৷ বয়স ৫৮৷ একটি গাড়ি পেছন দিক থেকে ধাক্কা দেওয়ায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় ছটফট করে প্রাণ হারন খোকনবাবু৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনীয়ার ঈশানচন্দ্র নগরে একটি সমাধির মঠ উৎসবের নিমন্ত্রনের খাবার খেয়ে বাইখোরার পশ্চিম চরকবাইস্থিত নিজ বাড়িতে ফিরছিলেন খোকন চন্দ্র বিশ্বাস৷ ছেলে অভিজিৎ বিশ্বাসের বাইকে চেপে তিনি ফিরছিলেন৷ ঈশানচন্দ্র নগরের কাছেই পেছন দিক থেকে আসা একটি বেপরোয় গাড়ি বাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷
রাস্তায় ছিটকে পড়েন খোকন চন্দ্র বিশ্বাস৷ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়৷ এদিকে গাড়ি নিয়ে চালক পি আর বাড়ি থানায় আত্মসমর্পণ করেছে৷

