News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের দিনও দিল্লির রাজনৈতিক কাজিয়া তুঙ্গে, মন্দির যাত্রা নিয়ে জবাব কেজরিওয়ালের
Image

নির্বাচনের দিনও দিল্লির রাজনৈতিক কাজিয়া তুঙ্গে, মন্দির যাত্রা নিয়ে জবাব কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার নির্বাচনের দিনও দিল্লির রাজনৈতিক কাজিয়া তুঙ্গে। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্দির যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব। পালটা দেন কেজরিওয়ালও।সবমিলিয়ে সরগরম রাজধানী রাজনীতি। এদিন সকালে দিল্লির মহিলাদের ভোট দিতে যাওয়ার আবেদন জানান বিদায়ী মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কাকে ভোট দিতে হবে, তা বাড়ির পুরুষদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতেও পরামর্শ দেন কেজরিওয়াল। তাঁর এই মন্তব্য ‘মহিলা বিদ্বেষী’ বলে কটাক্ষ করে মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। সবমিলিয়ে নির্বাচনের দিন সকাল থেকেই সপ্তমে রাজধানীর রাজনীতির পারদ।

শুক্রবার সন্ধেয় কনাট প্লেসের হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বির্তকের সূত্রপাত সেখান থেকেই। বিদায়ী মুখ্যমন্ত্রীর মন্দির যাত্রাকে ‘অশুদ্ধ’ বলে কটাক্ষ করেন দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি। টুইটারে মনোজ লেখেন, “উনি কি পুজো দিতে গিয়েছিলেন, নাকি মন্দিরটাকে অশুদ্ধ করতে গিয়েছিলেন? যে হাতে জুতো খুললেন সেই হাতেই ফুল-মালা নিয়ে পুজো দিলেন! যখন দেখনদারি করতে কেউ মন্দিরে আসেন, তখন এটাই হয়।” তিনি আরও বলেন, “আমি পুরোহিতকে বারবার ফোন করে বলেছি, হনুমানজির বিগ্রহ শুদ্ধ করতে।” এরপরই ব্যাপক চটে যান বিদায়ী মুখ্যমন্ত্রী। একগুচ্ছ টুইট করেন কেজরিওয়াল।

তাঁর কথায়, “আমি যবে থেকে প্রকাশ্যে হনুমান চল্লিশা পাঠ করেছি তবে থেকে সমস্যা তৈরি হয়েছে। কুৎসিত ভাষায় আমাকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি নেতৃত্ব ক্রমাগত বলে চলেছেন, “আমি মন্দির অপবিত্র করতে গিয়েছিলাম, এটা কী ধরনের রাজনীতি।” শেষে তিনি আরও লেখেন, “ঈশ্বর সকলকে আর্শীব্বাদ করুন। বিজেপি নেতাদেরও সুবুদ্ধি দিক।” এদিকে শনিবার সকালে দিল্লির মহিলাদের ভোট দিতে যাওয়ার আবেদন জানান। দিল্লিবাসী মহিলাদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, “পরিবার সামলানোর মতো দেশ গড়ার দায়িত্বও আপনারা কাঁধে নিয়ে নিন। বাড়ির পুরুষদের সঙ্গে আলোচনা করে ঠিক করুন, উন্নয়নের স্বার্থে কাকে ভোট দেবেন।” আর তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সবমিলিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রাজধানী দিল্লির দখলের লড়াই।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top