News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়বে ভারত ও শ্রীলঙ্কা : নরেন্দ্র মোদী
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়বে ভারত ও শ্রীলঙ্কা : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) :  সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে যে কোনও ভাবেই রেয়াত করা যাবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

শনিবার রাজধানী দিল্লির হায়দরাবাদ হাউজে ভারত সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসবাদ সব থেকে বড় বিপদ তা দুই দেশই মনে করে। শক্ত হাতে এর মোকাবিলা করা প্রয়োজন বলে জানান তিনি। পাশাপাশি ইস্টারের দিন দ্বীপ রাষ্ট্রে একাধিক সন্ত্রাসবাদী হামলা যে আদতে মানবতা বিরোধী, তাও মনে করিয়ে দিয়েছেন।

সন্ত্রাসবাদ দমনে শ্রীলঙ্কার পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেবে ভারত। পাশাপাশি দুই দেশের গুপ্তচর সংস্থাগুলি সন্ত্রাসবাদ দমনে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে বলে দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছে ভারত। দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও বেশি জোরদার করতে তৎপর ভারত।

উল্লেখ করা যেতে পারে এদিন সকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন রাজাপক্ষে। দুই দেশের মধ্যে উন্নয়ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে জোরদার করতেই রাজাপক্ষের ভারতে আসা। উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন রাজাপক্ষে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top