News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান শিক্ষিকার ভূমিকায় ক্ষুব্ধ অভিভাবকরা সুকলে দিলেন তালা
Image

প্রধান শিক্ষিকার ভূমিকায় ক্ষুব্ধ অভিভাবকরা সুকলে দিলেন তালা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ ফেব্রুয়ারী৷৷ প্রধান শিক্ষিকার ভূমিকা ক্ষুব্ধ অভিভাবকরা সুকলে তালা ঝুলিয়ে দেন৷ জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শকের অধীন পাথালিঘাট হাইসুকলে আজ ক্ষুব্ধ অভিভাবকরা তালা ঝুলিয়ে দিয়েছিলেন৷ অভিযোগ, প্রধান শিক্ষিকা পাঞ্চালি দেববর্মা প্রতিদিন সুকলে দেরি করে আসেন৷ শুধু তাই নয়, তিনি বিনা কারণে প্রায় সময়ই অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন৷ আজ সাড়ে নয়টা নাগাদ তিনি সুকলে আসেন৷ তাই অভিভাবকরা সুকলে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন৷


জনৈক অভিভাবকের বক্তব্য, গত ২৪ ডিসেম্বর প্রধান শিক্ষিকা হিসেবে পাথালিঘাট হাইসুকলে দায়িত্ব নেওয়ার কথা ছিল পাঞ্চালি দেববর্মার৷ কিন্তু তিনি গত ৮ জানুয়ারি সুকলে যোগ দিয়েছেন৷ ওই অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষিকা পদে পাঞ্চালি দেববর্মা যোগ দেওয়ার পর থেকেই সুকলে চরম অব্যবস্থা দেখা দিয়েছে৷ এমনকি এসএমসি কমিটিও তাঁর উপর প্রচন্ড ক্ষুব্ধ বলে অভিভাবকরা দাবি করেছেন৷ জনৈক অভিভাবকের কথায়, গত ২ ফেব্রুয়ারি অভিভাবক-শিক্ষক বৈঠক হওয়ার কথা ছিল৷ কিন্তু, অনিবার্যকারণবশত ওই বৈঠকের সূচি পিছিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু, সেই খবর অভিভাবকদের জানানো হয়নি৷ তাই তারা ওইদিন সুকলে গিয়ে ফিরে গেছেন৷ এবিষয়ে অভিভাবকরা প্রধান শিক্ষিকার কাছে কৈফিয়ত চেয়েছিলেন৷ তাতে, প্রধান শিক্ষিকা পাঞ্চালি দেববর্মা অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে৷


আজ সুকলে তালা লাগানোর খবর পেয়ে দুপুর দুইটা নাগাদ জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শক পঞ্চমোহন জমাতিয়া, উপবিদ্যালয় পরিদর্শক শম্ভুরাম দেববর্মা সহ এক আধিকারিক দল সুকলে ছুটে যান৷ সেখানে গিয়ে অভিভাবক এবং এসএমসি কমিটির সদস্যদের সাথে ওই আধিকারিকরা বৈঠক করেন৷ এসএমসি কমিটির সদস্য বিমল দেববর্মা সহ স্থানীয় অভিভাবকরা বিদ্যালয় পরিদর্শকের কাছে প্রধান শিক্ষিকা পাঞ্চালি দেববর্মার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করেছেন৷ সাথে ওই প্রধান শিক্ষিকাকে শীঘ্রই বদলি করার দাবি তুলেছেন৷ বিদ্যালয় পরিদর্শক তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলে সুকলের তালা খুলে দেন অভিভাবকরা৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top