News Flash

  • Home
  • Uncategorized
  • আপ কর্মীকে চড় মারার চেষ্টা অলকা লাম্বার! উত্তেজনা দিল্লিতে
Image

আপ কর্মীকে চড় মারার চেষ্টা অলকা লাম্বার! উত্তেজনা দিল্লিতে

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সংবাদের শিরোনামে উঠে এলেন আম আদমি পার্টি (আপ)-র প্রাক্তন বিধায়ক এবং এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা| অলকা লাম্বার বিরুদ্ধে আম আদমি পার্টির একজন কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে| এই ঘটনার প্রেক্ষিতে আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো আমার|

দিল্লির সর্বত্রই শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চললেও, মঞ্জু কা টিলা এলাকায় বিবাদে জড়িয়ে পড়েন আপ এবং কংগ্রেস কর্মীরা| বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়| অভিযোগ, আম আদমি পার্টির একজন কর্মীকে চড় মারার চেষ্টা করেন চাঁদনি চক বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা| এরপরই গণ্ডগোল শুরু হয়| কংগ্রেসের অভিযোগ, অলকা লাম্বার ছেলেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ওই আপ কর্মী| এরপরই চড় মারতে যান অলকা| পুলিশ ওই আপ কর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়| পরে গ্রেফতার করেছে| আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে| অন্যদিকে, অলকা লাম্বা জানিয়েছেন, ‘পোলিং বুথ থেকে বেরোনো মাত্রই, আমি দেখতে পাই কয়েকজন আপ কর্মী পুলিশের সঙ্গে তর্ক করছে। সেই সময় আপ কর্মী হরমেশ আমাকে উদ্দেশ্য করে অবাঞ্ছিত ভাষায় কথা বলে। অবিলম্বে ওই আপ কর্মীকে গ্রেফতার করার জন্য পুলিশকে ধন্যবাদ।‘

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top