News Flash

  • Home
  • Uncategorized
  • ৫.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম, মেঘালয় ও সংলগ্ন এলাকা, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৫.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম, মেঘালয় ও সংলগ্ন এলাকা, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইংরেজি নতুন বছরের প্রথম, শনিবার সন্ধ্যারাত ৬:১৭ মিনিটে মধ্যমস্তরের ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের রাজধানী গুয়াহাটি-সহ প্রতিবেশী মেঘালয় এবং পার্শ্ববর্তী অন্য রাজ্যের বিভিন্ন এলাকা। ঝটকা লেগেছে মধ্য, নিম্ন অসম এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গেও।

আজকের ভূমিকম্পের তীব্ৰতা রিখটার স্কেলে ৫.০ ধরা পড়েছে। প্ৰায় ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য জেলা-সহ মেঘালয়ের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। কোনও জায়গা থেকে অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী গুয়াহাটি থেকে ৮৬ কিলেমিটার পশ্চিমে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল ২৬.৩ অক্ষাংশ এবং ৯০.৭ দ্ৰাঘিমাংশে ভূগর্ভের প্ৰায় ১০ কিলোমিটার গভীরে। অভিকেন্দ্ৰের অবস্থান মেঘালয়ের তুরা থেকে প্ৰায় ১০০ কিলোমিটার উত্তরপূর্বে।

প্ৰসঙ্গত, এর আগে গত বছরের ১৩ এবং ২১ নভেম্বর যথাক্রমে ৪.৭ এবং ৪.৩ তীব্রতার ভূকম্পে কেঁপেছিল অসম-সহ মেঘালয় ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top