News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের জেল থেকে পালিয়ে গেছে মালালাকে গুলি করা জঙ্গি
Image

পাকিস্তানের জেল থেকে পালিয়ে গেছে মালালাকে গুলি করা জঙ্গি

ইসলামাবাদ, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানের জেল থেকে পালিয়েছে গেছে মালালা ইউসুফজাইকে গুলি করা জঙ্গি | বৃহস্পতিবার এক অডিও বার্তায় অভিযুক্ত পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান নিজেই একথা জনিয়েছে । আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এহসান জানিয়েছে,গত ১১ জানুয়ারি সে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে।

অডিও বার্তায় এহসানউল্লাহ জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সে আত্মসমর্পণ করে। সে সময় পাকিস্তানি বাহিনী তাকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস তারা পূরণ করেনি।

সে বলে,পাকিস্তানের বুদ্ধিমান সুরক্ষাবাহিনীরা চুক্তি লঙ্ঘন করে আমাকে আমার সন্তানদের সঙ্গে কারাগারে রেখেছিল। আমি ৩ বছর যাবত অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছি ।

উল্লেখ্য, ২০১২ সালে স্কুল ফেরত মালালাকে লক্ষ্য করে গুলি চালায় এই এহসান। মালালা তখন ১৬ বছর বয়সি হলেও,তখন থেকেই পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীশিক্ষা নিয়ে প্রচার চালাচ্ছিলেন। সেই রাগেই তাকে গুলি করা হয়। সেই হামলা থেকে বেঁচে যান মালালা। পরে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top