News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসের অন্ধকার ফিরে আসতে দেব না : প্রধানমন্ত্রী
Image

সন্ত্রাসের অন্ধকার ফিরে আসতে দেব না : প্রধানমন্ত্রী

কোকরাঝাড় (অসম), ৭ ফেব্রুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদের অন্ধকার আর ফিরে আসতে দেব না| হিংসায় মৃত্যু হবে না আর কোনও মানুষের| শুক্রবার অসমের কোকরাঝাড়ের জনসভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন জনসভায় বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বহু জনসভা দেখেছি আমি, কিন্তু এত বিশাল জনসমাগম আমি কখনই দেখিনি| স্বাধীনতা পরবর্তী যুগে ভারতের অন্যতম বৃহত্তম সমাবেশ হল এটি| কিছু নেতা আমাকে লাঠিপেটা করার কথা বলছে, কিন্তু ভারতের সমস্ত মা-বোনেদের আশীর্বাদের জন্য আমি সুরক্ষিত আছি| প্রত্যেককে আমার শ্রদ্ধা ও ধন্যবাদ| অসমীয়াদের মধ্যে একটি নতুন বিশ্বাস জোগাতে আমি এখানে এসেছি|….মোদীকে লাঠিপেটা করার কথা বলা হচ্ছে, কিন্তু, অসংখ্য মা-বোনেদের রক্ষাকবচের জন্য মোদী সুরক্ষিত| যত লাঠিপেটাই করা হোক মোদীর কিছু হবে না|’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘আজ শহিদদের স্মরণ করার দিন, যাঁরা দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাঁদের স্মরণ করার দিন| আজ উপেন্দ্রনাথ এবং রূপ নাথ ব্রহ্মকে স্মরণ করার দিন| তাঁদের সম্মান জানানোর দিন|…দেশের ১৩০ কোটি নাগরিক আপনাদের ধন্যবাদ জানাচ্ছে এবং সমস্যা সমাধান করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছে| আজ সংস্কৃতি, ঐতিহ্য উদযাপনের দিন| আপনাদের সাহায্য এবং ইচ্ছাশক্তির জন্যই শান্তির পথ উন্মুক্ত হয়েছে| অসমের জন্য নতুন সুযোগ ও নতুন সূর্যোদয় হয়েছে|’

কোকরাঝাড়ের জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বোডো চুক্তিতে ইতিবাচক ভূমিকা পালনকারী অল বোডো স্টুডেন্টস ইউনিয়ন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোডোল্যাড-এর সঙ্গে যুক্ত যুবসমাজ, বিটিসি-র প্রধান হগরামা মাহীলারে এবং অসম সরকারের প্রতিশ্রুতিকে অভিনন্দন জানানোর দিন| আমরা কখনই এই অঞ্চলকে সন্ত্রাসবাদের অন্ধকার ফিরে আসতে দেব না| এই অঞ্চলে হিংসায় মৃত্যু হবে না কোনও মানুষের| কয়েক দশক ধরে শুধুই গুলির লড়াই চলত, অসমে শান্তির আগমণ ঐতিহাসিক মুহূর্ত|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top