News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় উৎপাদিত বাঁশের তৈরি বোতল কিনবে কেভিআইসি
Image

ত্রিপুরায় উৎপাদিত বাঁশের তৈরি বোতল কিনবে কেভিআইসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বাঁশের তৈরি বোতলের ভীষণ চাহিদা৷ ত্রিপুরা ওই বোতল বিক্রিতে প্রস্তুত৷ তাই, খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি)-এর চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা ত্রিপুরা থেকে ওই সব বোতল ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছেন৷


গুয়াহাটিতে উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলির খাদি বোর্ড-কে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে৷ মূলত, খাদির ব্যাপ্তি বৃদ্ধির জন্যই ওই বৈঠকের আয়োজন করা হয়েছে৷ এই সভায় ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য খাদির প্রসারে ইতিবাচক মতামত দিয়েছে৷ তাঁর কথায়, এই অঞ্চলের খাদির অগ্রসরে বৈঠকের আয়োজন করা হয়েছে৷


তিনি বলেন, সারা বিশ্বে খাদির চর্চা হচ্ছে৷ ফলে, খাদির সামগ্রী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে৷ রাজীব ভট্টাচার্যের দাবি, প্লাস্টিকমুক্ত ভারত গঠনে আমরা অগ্রসর হয়েছি৷ তাই, পরিবেশবান্ধব সামগ্রীর প্রতি ঝেঁক রয়েছে আমাদের৷ তাঁর কথায়, ত্রিপুরায় পাস্টিকের বোতল ব্যবহার বন্ধে আমরা উদ্যোগী হয়েছি৷ সেই লক্ষ্যেই ত্রিপুরায় বাঁশের তৈরি বোতল প্রস্তুত হচ্ছেঊ চাহিদা অনুযায়ী সরবরাহে আমরা আগ্রহী, বলেন রাজীববাবু৷


এ-বিষয়ে জানতে পেরে কেভিআইসি-র চেয়ারম্যান বাঁশের তৈরি বোতলে আগ্রহ প্রকাশ করেন৷ তিনি বলেন, বেসরকারি একটি সংস্থা এ ধরনের বোতল সরবরাহ করছে৷ কিন্ত তারা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে৷ ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান জোর গলায় বলেন, চাহিদা অনুযায়ী বাঁশের তৈরি বোতল সরবরাহে আমরা সক্ষম৷


কেভিআইসি-র চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণে বাঁশের তৈরি বোতল ক্রয় করা হবে৷ ধারণা করা হচ্ছে, বাঁশের তৈরি বোতল ত্রিপুরায় বিরাট শিল্পে পরিণত হবে৷ শুধু তা-ই নয়, ওই শিল্প বিরাট কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top