News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুষ নেওয়ার অভিযোগে উপমুখ্যমন্ত্রীর ওএসডি গ্রেফতার সিবিআইয়ের হাতে
Image

ঘুষ নেওয়ার অভিযোগে উপমুখ্যমন্ত্রীর ওএসডি গ্রেফতার সিবিআইয়ের হাতে

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল শনিবার রাজধানীতে নির্বাচন। তার আগে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির সেকেন্ড-ইন-কমান্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে (ওএসডি) গ্রেফতার করল সিবিআই। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালকৃষ্ণ মাধব নামে ওই আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২০১৫ সালে মণীশ সিসোদিয়ার ওএসডি হিসাবে নিযুক্ত হন মাধব। ঘটনায় উপমুখ্যমন্ত্রী ধৃত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন। শুক্রবার তিনি টুইট করেছেন, ‘আমি জানতে পেরেছি সিবিআই একজন জিএসটি ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে ঘুষ নেওয়ার অভিযোগে। এই আধিকারিক আমার দফতরে ওএসডি হিসাবে নিযুক্ত ছিলেন। তাঁর কঠোর শাস্তি দাবি করছি। গত পাঁচ বছরে এমন অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিককে আমি নিজে ধরিয়ে দিয়েছি।’ যদিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করেছেন, কেজরিওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যে দল দুর্নীতি বন্ধ করতে জন্ম নিয়েছিল তা শেষ হবে দুর্নীতি দিয়েই। সিবিআই সূত্রে খবর, ধৃত আধিকারিককে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই মামলায় সিসোদিয়ার প্রত্যক্ষ কোনও যোগ উঠে আসেনি প্রাথমিক তদন্তে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top