News Flash

  • Home
  • Uncategorized
  • ইমপিচমেন্ট ভোট : মার্কিন সেনেটে নির্দোষ ট্রাম্প
Image

ইমপিচমেন্ট ভোট : মার্কিন সেনেটে নির্দোষ ট্রাম্প

ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ক্ষমতার অপব্যবহার-সহ ইমপিচমেন্ট-এর যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| আমেরিকার ইতিহাসে তৃতীয়বার, ক্ষমতার অপব্যবহারের দায়ে ইমপিচ করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে| ডোনাল্ড ট্রাম্পই হলেন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট, যাঁকে ইমপিচ করা হয়| যদিও, ইমপিচ থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প| বুধবার ট্রাম্পকে ‘নির্দোষ’ ঘোষণা করেছে মার্কিন সেনেট| ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার করতে আর কোনও বাধা রইল না ট্রাম্পের| ৱুধবার ট্রাম্পের ইমপিচমেন্টের শুনানি হয় মার্কিন সেনেটে|

ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগ আনা হয়েছিল-প্রেসিডেন্ট পদের ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি| প্রথম অভিযোগের পক্ষে পড়েছে ৪৮টি ভোট এবং বিপক্ষে ৫২টি ভোট| দ্বিতীয় অভিযোগের পক্ষে পড়েছে ৪৭টি ভোট এবং বিপক্ষে ৫৩টি ভোট| প্রেসিডেন্টের পদ থেকে ট্রাম্পকে সরাতে হলে সিনেটের ১০০ আসনের মধ্যে দুই তৃতীয়াংশ ভোট দরকার হতো| বুধবার ঐতিহাসিক পদচ্যুতি থেকে রেহাই পেলেন ট্রাম্প|

আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং কোনও গুরুতর অপরাধের অভিযোগ যদি ওঠে এবং আইনসভার বেশিরভাগ সদস্যই যদি তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের বিপক্ষে ভোট দেন, তাহলে প্রেসিডেন্টকে পদ থেকে অপসারণ করা হতে পারে| এটাই ইমপিচমেন্ট| ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছিল| ট্রাম্প অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন| এবার ইমপিচ থেকে অব্যাহতি পেলেন আমেরিকার প্রেসিডেন্ট|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top