News Flash

Image

রাজ্যপাল সকাশে টিপিএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণকে কাঞ্চনপুরে গত ২৩ আগস্ট অল ইন্ডিয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ছাত্র সংগঠনের নেতা চন্দন চ্যাটার্জী ও অনুপ নাগ তীব্র ভাষায় আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছে টিপিএফ নামে উপজাতিদের একটি আঞ্চলিক সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন৷ তাদের এক প্রতিনিধি দল বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷


পাশাপাশি মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মণের জন্য জেড ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করতে তারা দাবি জানিয়েছেন৷ রাজ্যপাল প্রতিনিধি দলকে ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস করেছেন৷ উল্লেখ্য, এই ইস্যুকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে গত বেশকিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে৷ এনিয়ে বন্ধ পাল্টা বন্ধ সংগঠিত হয়েছে৷ রীতিমতো সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে কাঞ্চনপুর মহকুমায়৷ এনিয়ে যে কোন সময় ফের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কাও রয়েছে৷ উদ্বুত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ ওইসব এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মোতায়েন রয়েছে৷


বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের দোড়গোড়ায় কাঞ্চনপুর মহকুমার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে৷ ফলে শান্তিপূর্ণ নির্বাচন নিয়েও অনেকেই আগাম আশঙ্কা ব্যক্ত করে চলেছেন৷ এ বিষয়ে প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top