মনুবাজারে ৩টি গবাদী পশু সহ রেলে কাটা পড়ে মৃত্যু চাষীর শান্তিরবাজরে নিহত বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ সাতসকালে গরু ও ছাগল নিয়ে জমিতে যাওয়ার পথে রেল ব্রিজ পার হতে গিয়ে রেলে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যাক্তির৷ সাথে দুইটি গরু ও একটি ছাগলের রেলে কাটা পরে মৃত্যু হয়েছে৷


আজ সকালে দক্ষিন ত্রিপুরা জেলার মনু বাজার স্টেশন ও হরিনার মাঝামাঝি কালিকাছড়ি রেল ব্রিজে সাবরুম-ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনের নিচে কাটা পরে ২টি গরু ও একটি ছাগল সহ সন্তোষ ভৌমিকের(৫৭) মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শিদের বক্তব্য, সন্তোষ ভৌমিক দুইটি গরু এবং একটি ছাগল নিয়ে রেল ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন৷ এমন ট্রেন এসে পরেঊ রেল ব্রিজের মাঝামাঝি হাওয়ায় গরু-ছাগল এবং নিজেকে রক্ষা করতে পারেননি তিনি৷ ট্রেনের গতি প্রচন্ড থাকায় ব্রেক কষেও রেল ব্রিজের আগে থামাতে পারেননি চালক৷ কিছুটা দুরে গিয়ে থামে ওই ট্রেন৷


স্থানীয়দের বক্তব্য, ওই ব্যাক্তির একটি পা দেহ থেকে আলগা হয়ে গেছে৷ গরু-ছাগলও টুকরো টুকরো হয়ে গেছেঊ খবর পেয়ে মনু বাজার থানা ও রেল পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ রেল লাইন থেকে গরু-ছাগলের মৃতদেহ সরানো হয়েছে৷ ওই ঘটনায় এদিন সাবরুম-ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন আধা ঘন্টা বিলম্ব হয়েছে৷
অন্যদিকে, শান্তিরবাজরের বীরচন্দ্রনগর হাসপাতালের কাছে বুধবার বিকাল তিনটা নাগাদ ডেমো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মন্দরী রিয়াং নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধার৷