News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ ঘণ্টার ডিমা হাসাও বনধ, সংঘর্ষ হাফলঙে, জেলায় ১৪৪ ধারা, ১১ ফেব্রুয়ারি থেকে ফের বনধের ডাক
Image

১২ ঘণ্টার ডিমা হাসাও বনধ, সংঘর্ষ হাফলঙে, জেলায় ১৪৪ ধারা, ১১ ফেব্রুয়ারি থেকে ফের বনধের ডাক

হাফলং (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলাকে দ্বিখণ্ডিত করে পৃথক দুই জেলা গঠনের দাবিতে এনসি হিলস ইন্ডিজেনাস পিপলস ফোরাম আহূত ১২ ঘণ্টার জেলা বনধ উত্তপ্ত হয়ে ওঠে হাফলং। দুই গোষ্ঠীর সংঘর্ষে জেলা সদর হাফলং শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন সমগ্র ডিমা হাসাও জেলায় ১৪৪ ধারা জারি করেছে।

ইন্ডিজেনাস পিপলস ফোরামের ডাকা ১২ ঘণ্টার বনধ বৃহস্পতিবার সকাল ৫ টা থেকে শুরু হয়। বনধ প্রখম দিকে শান্তিপূর্ণই ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশান্তি ছড়িয়ে পড়ে হাফলং শহরে। বনধ বানচাল করতে কতিপয় যুবক মাঠে নামলে বেলা ১১টা নাগাদ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বনধ সমর্থক এক  মহিলা ও এক যুবক আহত হয়েছেন। পাথর বর্ষণের ফলে মহিলাটির মাথা ফেটে যায়। পাথরের ঘা লাগে যুবকের ডান চোখের নীচে। তবে সংঘর্ষের সূচনা হলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এদিকে ইন্ডিজেনাস ফোরাম আহূত ১২ ঘণ্টার ডিমা হাসাও জেলা বনধের প্রভাব ছিল শুধু হাফলং, মাহুর ও হারাঙ্গাজাওয়ে। তবে মহকুমা সদর মাইবাং, উমরাংসো, লাংটিং, হাতিখালি, দিহাঙ্গি, দিয়ুংমুখ-সহ জেলার অন্যান্য অংশে বনধের প্রভাব পড়েনি। বনধের জেরে সদর শহর হাফলঙের বাজারহাট, দোকানপাট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, ব্যাঙ্ক, পোস্ট অফিস ইত্যাদি ছিল বন্ধ।

বনধকে কেন্দ্র করে হাফলঙে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার জেরে জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ রাজখোয়া বেলা ১১টা থেকে সমগ্র ডিমা হাসাও জেলায় সিআরপিসির অধীনে ১৪৪ ধারা জারি করেন।

অন্যদিকে বনধকে কেন্দ্র করে সংগঠিত হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করে ইন্ডিজেনাস পিপলস ফোরামের কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেনবে জেমি বনধ বানচালকারীদের নিন্দায় মুখরিত হন। বনধের সমর্থকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করে তিনি বলেন, ২০১০ সাল থেকে পৃথক জেলার দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফোরাম আন্দোলন করে আসছে। এ নিয়ে আগে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাদের দাবি নিয়ে রাজ্য সরকার একটি টাস্কফোর্স গঠন করে দিয়েছিল। এমন-কি ২০১৯ সালে বাজেট অধিবেশনে রাজ্যের বর্তমান স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত ও অর্থমন্ত্রী পৃথক ডিমা হাসাও জেলাকে বিভক্ত করে দুটি পৃথক জেলা গঠনের কথা ঘোষণা করেছিলেন। তার পরও এ ব্যাপারে কেন বিলম্ব হচ্ছে তা বুঝতে পারছেন না তাঁরা, বলেন সামসুদ্দেনবে জেমি।

করে ইন্ডিজেনাস পিপলস ফোরামের কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেনবে জেমির ঘোষণা, একই দাবির ভিত্তিতে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ কর্মসূচি পালন করবেন তাঁরা। বলেন, এর পরিপ্রেক্ষিতে যদি ডিমা হাসাও জেলায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তা হলে এর জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। জেমি বলেন, বৃহস্পতিবার ইন্ডিজেনাস পিপলস ফোরাম গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তবে একে চ্যালেঞ্জ করে কেউ যদি আমাদের ওপর হামলা করে তা দুর্ভাগ্যজনক ঘটনা, বলেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top