News Flash

  • Home
  • Uncategorized
  • মারাঠা সংরক্ষণ মামলায় মহারাষ্ট্র সরকারকে স্বস্তি

মারাঠা সংরক্ষণ মামলায় মহারাষ্ট্র সরকারকে স্বস্তি

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মারাঠা সংরক্ষণ মামলায় কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চে বিস্তারিত শুনানি হবে বলে বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে। এই মামলা বোম্বে হাইকোর্টের মারাঠা সংরক্ষণকে বহাল রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। গত ১২ জুলাই ২০১৯ সালে, সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারকে একটি নোটিশ জারি করেছিল। এদিন আদালত মারাঠা সংরক্ষণ মামলায় স্থগিত করতে অস্বীকার করেছিল।

শুনানি চলাকালীন আদালত বলে যে মারাঠা সংরক্ষণ পূর্ববর্তী প্রভাবের সঙ্গে কার্যকর করা যাবে না। গত ২০১৮ সালের ২৮ জুন মারাঠা সংরক্ষণ সংক্রান্ত মামলা বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তের পরে মহারাষ্ট্র সরকার এবং মারাঠা ক্রান্তি মোর্চা সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট পিটিশন দায়ের করেছিল। তাতে বলা হয়েছিল, বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়, তবে কোনও আদেশ পাশ করার আগে তাদের পক্ষে শুনানি করা উচিত। গত ২০১৯ সালের ২৭ জুন বোম্বে হাইকোর্ট মারাঠা সংরক্ষণের বৈধতা বহাল রাখে, তবে ১৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়। বোম্বাই হাইকোর্ট মহারাষ্ট্র সরকারের ১৬ শতাংশ সংরক্ষণকে শিক্ষার জন্য ১২ শতাংশ এবং চাকরির ক্ষেত্রে ১৩ শতাংশ করে কমানো ন্যায়সঙ্গত নয় বলে প্রমাণিত হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top