News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বিরোধী প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়
Image

সিএএ বিরোধী প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়

ভোপাল, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত মধ্যপ্রদেশ মন্ত্রিসভায়। পাশাপাশি মন্ত্রিসভার তরফে এই আইন প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীরা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইনমন্ত্রী পি সি শর্মা জানিয়েছেন, সংবিধানের ১৪ নম্বর ধারার পরিপন্থী সিএএ। দেশের সাম্য ভাবনার পরিপন্থী এই আইন। সেই কারণে মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পঞ্জাবের ক্যাবিনেটের মতোই মধ্যপ্রদেশ সরকারও এই আইন প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করল। পরবর্তী সময় সিএএ বিরোধী প্রস্তাব রাজ্যের বিধানসভাতেও পেশ করা হবে।

উল্লেখ করা যেতে পারে কেরল, পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছে। এবার সেই পথেই হাটতে চলেছে কংগ্রেস শাসিত এই রাজ্যটি। এর আগে সংসদের উভয় কক্ষে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, আফগানিস্কান, বাংলাদেশে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কংগ্রেস, অন্যান্য বিরোধী দলগুলি এই আইনের তীব্র বিরোধিতা করেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top