News Flash

  • Home
  • Uncategorized
  • ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থার রূপায়ণ
Image

‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থার রূপায়ণ

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি(হি.স) : ২০১৮-র এপ্রিল থেকে গণবন্টন ব্যবস্থার সুসংবদ্ধ পরিচালনার জন্য একটি কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটি রূপায়িত হবে|

গণবন্টন ব্যবস্থায় সংস্কারের অঙ্গ হিসাবে উদ্দেশ্য হ’ল – ২০১৩’র জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রেশন কার্ডধারীদের জন্য দেশের যে কোনও জায়গা থেকে রেশন সামগ্রী সংগ্রহ করার ব্যবস্থা চালু করা। লোকসভায় এক লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী দানভে রাওসাহেব দাদারাও এ কথা জানিয়ে বলেছেন, এই ব্যবস্থার নামই হ’ল ‘এক দেশ, এক রেশন কার্ড’। তিনি আরও বলেন, রেশন কার্ডধারীরা দেশের যে কোনও জায়গায় ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে রেশন সংগ্রহ করতে পারবেন| তবে, সংশ্লিষ্ট রেশন কার্ডধারীকে তাঁর রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক বা আধার যুক্ত করতে হবে। এই লক্ষ্যে অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রীর দাবি, ‘এক দেশ, এক রেশন কার্ড’ কর্মসূচির আওতায় কার্ডধারীদের প্রাপ্য খাদ্যশস্য বন্টনের ক্ষেত্রে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর অতিরিক্ত বোঝা পড়বে না। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি, এক রাজ্যের রেশন কার্ডধারী যে পরিমাণে রেশন পেতেন, সেই ব্যক্তি অন্য রাজ্যে গেলেই সমপরিমাণ রেশন পাবেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top