News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের ভাষায় কথা বলা ব্যক্তির হাতে দিল্লীর দায়িত্ব দেওয়া যায় না
Image

পাকিস্তানের ভাষায় কথা বলা ব্যক্তির হাতে দিল্লীর দায়িত্ব দেওয়া যায় না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ পশ্চিমবঙ্গে পড়াশুনা করার সময় মাথায় কমিউনিজম ঢুকে গিয়েছিল কেজরিয়ালের, তিনি ট্রেনিং নিয়েছেন তাদের কাছ থেকে৷ তিনিও আজ বড় কমিউনিস্ট৷ মঙ্গলবার দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে এইভাবেই অরবিন্দ কেজরিয়ালকে আক্রমণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল যেভাবে উন্নয়নের পথে পা বাড়িয়েছে তা ভাবার পর দিল্লিকে আমরা কিভাবে ছাড়তে পারি? তাও কেজরিওয়ালের মত ব্যক্তির হাতে যে নাকি কমিউনিস্টদের কপি৷


বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার আগরতলায়, উদয়পুরে ডেমো ট্রেন চলবে কেউ কল্পনা করেছিল? সেটা তো শুধু কলকাতা আর বেঙ্গালুরুতে ছিল৷ কিন্তু এখন ত্রিপুরায় ডেমো ট্রেন চলছে৷ তিনদিনের মধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাদের দাবি পূরণ করে দেন৷ তাই দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার চাই৷ কারণ দিল্লি আমাদের মান সম্মান, দিল্লি দেশের রাজধানী, এটা আমাদের মুকুট৷ আর এই মুকুট আমরা এমন কোনো ব্যক্তির হাতে দিতে পারি না যে ক্রমাগত ভারতের বদনাম করতে ব্যস্ত, যে শাহীনবাগে পাকিস্তানের ভাষায় কথা বলে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমি এটা জানতে পেরে খুব খুশি যে উত্তর-পূর্ব ভারতের এক হাজার জওয়ানকে দিল্লি পুলিশে নিয়োগ করা হয়েছে৷ এটা দিল্লির প্রতি আমাদের বিশ্বাসকে স্থায়িত্ব প্রদান করে৷ আগে কেন হয়নি এমনটা? এর আগেও তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ এর আগেও প্রধানমন্ত্রী ছিলেন, এর আগেও তো স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যমন্ত্রী ছিলেন৷


তিনি বলেন, কেউ কোনোদিন ভাবতেও পারেনি যে উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যে বিজেপি অথবা এনডি-এর সরকার থাকবে৷ যেদিন অটলজি লোকসভায় বলেছিলেন যে আসামেও একদিন পদ্মফুল ফুটবে, সেদিন তৎকালীন শাসক দলের নেতারা ঠাট্টা করেছিলেন৷ কিন্তু আজ উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে বিজেপি এবং বাকি রাজ্যগুলিতে এনডিএ সরকার রয়েছে৷
রাজ্যে নতুন ভাবে অনুষ্ঠিতব্য হর্নবিল অনুষ্ঠানের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, নাগাল্যান্ডে প্রতিবছর হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয়৷ যেখানে আন্তর্জাতিক স্তরের জনগণ আসেন৷ আগামী ৮ তারিখ ত্রিপুরাতেও আমরা হর্নবিল উৎসব পালন করতে যাচ্ছি৷ এটাই পরিবর্তন, কারণ এর আগে কখনো এমন ভাবে উত্তর পূর্বাঞ্চলের সংসৃকতির মেলবন্ধন হয়নি৷


বিপ্লব কুমার দেব বলেন, আমাদের রাজ্যে জনজাতিদের মধ্যে মান্যতা রয়েছে যে ধনেশ পাখি ভগবানের দূত৷ তাই তাঁরা কোনোদিন ধনেশ পাখি হত্যা করেনা৷ মানুষ মনে করত যে হর্নবিল উৎসব শুধু নাগাল্যান্ডে হতে পারে৷ বিহু উৎসব শুধু আসামেই হবে, কিন্তু এখন এমনটা নয়৷
দিল্লির সেই মঞ্চে রাজ্যের কৃষ্টি সংসৃকতির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ বিপ্লব কুমার দেব, আমাদের হজাগিরি নৃত্য, যা খুবই সুন্দর৷ বিভিন্ন রাজ্যে গিয়ে এই নৃত্য প্রদর্শন করে আমাদের শিল্পীরা পুরস্কার নিয়ে আসে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির সংসৃকতি ও ঐতিহ্য আগেও ছিল৷ কিন্তু এখন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই আপনারা দেখতে পাচ্ছেন৷


অমিত ভাই শাহ উত্তর-পূর্বাঞ্চল নিয়ে বলেন যে, এখানকার জনসংখ্যা বাকি ভারত থেকে অনেকটাই কম৷ উত্তর পূর্বাঞ্চলের মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি৷ আর আয়তনে উত্তর প্রদেশ রাজ্যের সমান৷ যে রাজ্যের জনসংখ্যা ২৩ কোটি৷ তাই উত্তর-পূর্বাঞ্চল সোনার পাখি কেন হবেনা? মোদীজি কেন বারবার উত্তর-পূর্বাঞ্চলের আসেন এবং বলেন যে উত্তর-পূর্বাঞ্চল ভারতের অর্থনৈতিক নকশা বদলে দেবে?
উত্তর পূর্বাঞ্চলের কাছে খনিজ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, পর্যটনে সমৃদ্ধ বিভিন্ন স্থান রয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যে দেখার মত পর্যটনস্থল রয়েছে ত্রিপুরাতেও৷ ঊনকোটি, ছবির মত অসাধারণ জায়গা রয়েছে৷ আর উত্তর-পূর্বাঞ্চলের এই পর্যটন স্থল গুলিকে পর্যটকদের জন্য সহজ ভাবে উপলদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার কাজ করছে৷


এই কথাগুলি বলে দিল্লির নির্বাচনী প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করার আহবান জানান মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব৷এদিন বিশ্বাস নগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ওম প্রকাশ শর্মার সমর্থনে সন্ধ্যায় দিল্লির এজিসিআর কমিউনিটি সেন্টারে আয়োজিত জনসভাকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন এই জনসভায় উত্তর পূর্বাঞ্চলের ৮ টি রাজ্যেরই মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top