News Flash

  • Home
  • Uncategorized
  • ভুটান ভ্রমণে যেতে চালু হচ্ছে প্রবেশ-মাশুল
Image

ভুটান ভ্রমণে যেতে চালু হচ্ছে প্রবেশ-মাশুল

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : যারা আগামীদিনে ভুটান ভ্রমণে যেতে ইচ্ছুক, তাঁদের জন্য চালু হচ্ছে ‘সাস্টেনেবেল ডেভলপমেন্ট ফি’ (এসডিএফ)|

 এতদিন ভারতীয়দের জন্য ভুটান ভ্রমণে কোনও রকম এন্ট্রি ফি দিতে হতো না। সম্প্রতি ভুটান সরকার একটি বিল এনেছে। সেই বিল অনুযায়ী এই বছরের পয়লা জুলাই থেকে প্রত্যেক ভারতীয় প্রাপ্ত বয়স্ক পর্যটকদের এসডিএফ হিসেবে প্রতিদিন ১২০০ টাকা এবং নাবালক ভারতীয় পর্যটকদের প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হবে।

উল্লেখ্য, ভুটানের মোট ২০ টি জেলার মধ্যে মাত্র ৯ টি জেলার ক্ষেত্রে এই বিল প্রয়োগ করা হবে। বাকি ১১ টি জেলার ক্ষেত্রে এই বিল কার্যকর হবে না। অর্থাৎ এই ১১টি জেলা ভ্রমণে ভারতীয় পর্যটক দের কোনও এসডিএফ দিতে হবে না।

একটি ভালো খবরের বার্তা রয়েছে এই বিলে। ভুটানের দুটি সীমান্ত গেলেফু (আসামের নিউ বঙ্গাইগাও এর নিকটে)এবং সামদ্রূপজঙখা (গুয়াহাটি) খুলে দেওয়া হচ্ছে। প্রখ্যাত ভ্রমণলেখক চিন্ময় চক্রবর্তী-র ‘শান্ত ড্রাগনের দেশ’ নামক বই থেকে জানা যায়, এই সামদ্রূপজঙখা হয়ে অসমে আসার পারমিট পাওয়া খুবই কঠিন ছিল। বলতে গেলে, সাধারণ পর্যটকদের কাছে সেটা এক প্রকার অসম্ভবই ছিল। সেই অসম্ভব আজ সবার জন্য খুলে যাচ্ছে। মোদ্দা কথায়, ভারতীয় পর্যটকদের কাছে ভুটানের এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সেটাই আমাদের লাভ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top